Swapna Barman : উত্তরবঙ্গে বড় চমক তৃণমূলের! এশিয়ান গেমসে সোনা জয়ী, বাংলার 'গোল্ডেন গার্ল' স্বপ্না বর্মন এবার ঘাসফুলের প্রার্থী
- Published by:Suman Majumder
Last Updated:
TMC : তৃণমূলের সব থেকে বড় চমক এবার উত্তরবঙ্গে। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী এবার সোনর পদকজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন।
কলকাতা : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গোল্ডেন গার্ল! উত্তরবঙ্গের রাজনীতিতে মাস্টারস্ট্রোক তৃণমূলের। সমস্ত জল্পনা সত্যি করে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে শাসক শিবিরের প্রার্থী অ্যাথলিট স্বপ্না বর্মন। মঙ্গলবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রার্থী তালিকায় স্বপ্নার নাম, ফলে স্বাভাবিকভাবেই জলপাইগুড়ি জেলাজুড়ে খুশির হাওয়া।
স্বপ্না বর্মন রাজনীতির উঠোনে পা রাখছেন, এই নিয়েই গত কয়েকদিন ধরে জল্পনা তুঙ্গে ছিল। জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি সফরে গিয়ে ‘মহাকাল মহাতীর্থ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ওই অনুষ্ঠানেই স্বপ্নাকে সংবর্ধনা দেন মুখ্যমন্ত্রী। মঞ্চেই মুখ্যমন্ত্রীর সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় স্বপ্নাকে। ফলে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছিল তখন থেকেই।
২৭ ফেব্রুয়ারি তৃণমূল ভবনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তারকা অ্যাথলিট। দলে যোগ দেওয়ার মাত্র ১৩ দিনের মাথায় তিনি রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পান। এর পরই ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া প্রসঙ্গে স্বপ্না বলেন, “বাংলার মানুষের অধিকার রক্ষা করার জন্যই আমি এগিয়ে এসেছি। নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার চক্রান্ত করে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটছে। বাংলার মানুষ এটা কিছুতেই মেনে নেবে না।”
advertisement
advertisement
আরও পড়ুন- ধোনিকে ভারতের হেড কোচ হিসেবে দেখতে চান গম্ভীর! হঠাৎ কেন এমনটা বললেন তিনি?
মূলত, যুব সমাজ এবং মহিলা ভোটারদের কাছে স্বপ্নার উপস্থিতি বাড়তি উদ্দীপনা তৈরি করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ঘরের মেয়েকে প্রার্থী হিসেবে পেয়ে রাজগঞ্জের তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যেও ব্যাপক উন্মাদনা দেখা গেল এদিন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 4:57 PM IST










