Baruni Mela 2026: বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?
- Reported by:Rudra Narayan Roy
- Published by:Riya Das
Last Updated:
Baruni Mela 2026: বারুণী মেলার এবারের বড় আকর্ষণ এই ন'ফুটের ডঙ্কা, কয়েক হাজার টাকা ব্যয় করে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বিশাল ডঙ্কা। শুধু ডঙ্কাই নয়, সেটি বাজানোর জন্য ব্যবহৃত লাঠিটির ওজনও কয়েক কিলোগ্রাম।
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ঠাকুরনগর বারুণী মেলায় নজর কাড়ছে বিশাল এই ডঙ্কা, যা দেখতে ভিড় ভক্তদের। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বারুণী মেলা-তে যেন এবছরের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির এক ডঙ্কা। প্রায় সাড়ে নয় ফুট উচ্চতা এবং সাত ফুট চওড়া এই ডঙ্কাটি তৈরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন মালদা জেলার মতুয়া ভক্তরা।
মেলার প্রাঙ্গণে ডঙ্কাটির গর্জন শুনলেই যেন মনে হচ্ছে আকাশে মেঘ ডাকছে। বিশাল এই বাদ্যযন্ত্রের আওয়াজে মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেঁপে উঠছে পরিবেশ। লক্ষাধিক ভক্তের সমাগমের মাঝে কয়েক কুইন্টাল ওজনের এই ডঙ্কাটিই এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।
আরও পড়ুন-ধেয়ে আসছে…! দক্ষিণের ৭ জেলায় কালবৈশাখী সতর্কতা সঙ্গে শিলাবৃষ্টি! প্রবল ঝড়-জলে কাঁপবে কোন কোন জেলা, এল মেগা আপডেট
উদ্যোক্তাদের জানান, কয়েক হাজার টাকা ব্যয় করে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই বিশাল ডঙ্কা। শুধু ডঙ্কাই নয়, সেটি বাজানোর জন্য ব্যবহৃত লাঠিটির ওজনও কয়েক কিলোগ্রাম। এত বড় বাদ্যযন্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে বিশেষ চাকা লাগানো ট্রলিরও ব্যবস্থা রাখা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! মঘা নক্ষত্রে কেতুর রাজকীয় এন্ট্রি, ‘গোল্ডেন টাইম’ শুরু ৫ রাশির, আগামী ৮ মাস বিপুল টাকার ফোয়ারা
মালদা থেকে গাড়িতে করে ডঙ্কাটি নিয়ে আসা হয়েছে ঠাকুরনগরে। মেলায় আসা দর্শনার্থীরা কৌতূহল নিয়েই এই বিশাল ডঙ্কা দেখছেন এবং অনেকেই ছবি ও ভিডিও তুলে স্মৃতি বন্দি করছেন। সব মিলিয়ে এবারের বারুণী মেলায় এই বিশাল ডঙ্কাই হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2026 4:55 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Baruni Mela 2026: বারুণী মেলার এবারের বিশেষ আকর্ষণ ন'ফুটের ডঙ্কা, কোথা থেকে আনা হচ্ছে জানেন?









