advertisement

Papiya Adhikari: এবার টালিগঞ্জে কোনও 'খেলা হবে' না শুধুই রাজনীতি হবে! বিজেপির প্রার্থী হয়েই হুংকার পাপিয়া অধিকারীর

Last Updated:

পুরো নাম পাপিয়া দে অধিকারী। তবে পাপিয়া অধিকারী নামেই অভিনেত্রীকে চেনে বাংলা। এবারের ভোটের লড়াইয়ে বিজেপি হয়ে তিনি দাঁড়ালেন টালিগঞ্জ কেন্দ্র থেকে৷ এর আগেও তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন।

প্রথমদিন থেকেই ঝাঁঝ বাড়িয়ে রাখছেন অভিনেত্রী৷
প্রথমদিন থেকেই ঝাঁঝ বাড়িয়ে রাখছেন অভিনেত্রী৷
কলকাতা: এ বছরের বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী। নাম ঘোষণার পরই চারবারের জেতা এমএলএ এবং এবারের প্রতিপক্ষ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে হুংকার দিলেন টলিউডের বিবি পায়রা। টালিগঞ্জ মানেই টলিপাড়া৷ এই কেন্দ্রে টালিগঞ্জ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গুরুত্ব তো রয়েছে৷ সেখানে টেকনিশিয়ান এবং ফিল্মের সঙ্গে যুক্ত কর্মীদের নানা অভাব অভিযোগ রয়েছে৷ যা নিয়ে প্রায়শই তৈরি হয় বিতর্ক৷ এবার সেই কেন্দ্রে একসময়ের নামী নায়িকা পাপিয়া অধিকারী হয়েছেন বিজেপির প্রার্থী৷ প্রার্থী পদ পেয়েই পাপিয়া বললেন, ওরা বলে’খেলা হবে খেলা হবে’…. আমরা মনে করি রাজনীতিটা কোনও খেলা নয়। এটা সচেতন ভাবে করা উচিত। শিল্প নেই, কাজ নেই, টালিগঞ্জ কেন্দ্র কোথাও যেন বৃদ্ধাশমে পরিণত হয়েছে। এই ভাবেই প্রথমদিনই হুঙ্কার পাপিয়ার৷
অর্থাৎ প্রথমদিন থেকেই ঝাঁঝ বাড়িয়ে রাখছেন অভিনেত্রী৷ তাঁর মতে নরেন্দ্রে মোদি ২৯৪ আসনেই রয়েছেন। মোদির ঘোষিত নানা যোজনা, প্রকল্পগুলোকে ঠিক করে চালাতে গেলে তাঁদের মতো যোদ্ধাদেরই প্রয়োজন। তাই টালিগঞ্জের মেয়ে পাপিয়া বাড়ি বাড়ি সর্বভারতীয় দল বিজেপির বার্তা নিয়ে পৌঁছবেন। গতবার খুব অল্প ভোটে উলুবেরিয়া দক্ষিণ থেকে হেরেছিলেন তবে এবার জয় নিশ্চিত করতে কোমর বেঁধে নামবেন স্টুডিও পাড়ার পরিচিত মুখ পাপিয়া অধিকারী।
advertisement
advertisement
পুরো নাম পাপিয়া দে অধিকারী। তবে পাপিয়া অধিকারী নামেই অভিনেত্রীকে চেনে বাংলা। এবারের ভোটের লড়াইয়ে বিজেপি হয়ে তিনি দাঁড়ালেন টালিগঞ্জ কেন্দ্র থেকে৷ এর আগেও তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন।
advertisement
রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় ১১১টি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় একাধিক বড় নাম রয়েছে৷ মাথাভাঙা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছে প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককে৷ হিঙ্গলগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে রেখা পাত্রকে৷ নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী আর এক প্রাক্তন সাংসদ অর্জুন সিং৷ সোনারপুর দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে৷ ব্যারাকপুরে প্রার্থী করা হয়েছে কৌস্তভ বাগচিকে৷ টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী৷ যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী আর এক অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় এ ছাড়াও বর্তমান বিধায়কদের অধিকাংশকেই তাঁদের পুরনো কেন্দ্রে সুযোগ দেওয়া হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Papiya Adhikari: এবার টালিগঞ্জে কোনও 'খেলা হবে' না শুধুই রাজনীতি হবে! বিজেপির প্রার্থী হয়েই হুংকার পাপিয়া অধিকারীর
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement