advertisement

Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'

Last Updated:

Abhishek Banerjee- Asit Mazumdar: টিকিট না পেয়ে অভিমান করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে মন বদলান অসিত মজুমদার। এবার চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচারে নামার সিদ্ধান্ত নিলেন তিনি।

Rapid Read
অসিত মজুমদার- দেবাংশু ভট্টাচার্য
অসিত মজুমদার- দেবাংশু ভট্টাচার্য
সোমনাথ ঘোষ, চুঁচুড়া: অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের! কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন। অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি। অভিমানে জানিয়েছিলেন আর রাজনীতি করবেন না। তাঁর মান ভাঙাতে দেবাংশু ভট্টাচার্য বাড়িতে পৌঁছে গিয়েছিলেন গতকাল। আর আজ, বৃহস্পতিবার চুঁচুড়া খাদিনার মোড়ে বিধায়কের অফিসে পঞ্চায়েত পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক করেন অসিত ও দেবাংশু। থেকে বেরিয়ে দেখা যায় দুজনকে একান্তে কথা বলতে।
advertisement
তারপর সাংবাদিক বৈঠকে অসিত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের নেত্রী একটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা একটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়।এখানে বিধায়ক সাংসদ অমুক তমুক কারো মূল্য নেই। চুঁচুড়ায় গোষ্ঠী দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, সব এক হয়ে কাজ করবে। প্রার্থীকে জিতিয়ে আনবে। অসিত মজুমদার টিকিট না পাওয়ায় যারা বাজি পুড়িয়ে উল্লাস করেছিল তাঁরা সবাই বিজেপির দালাল বলেন অসিত।
advertisement
দল টিকিট না দেওয়ায় তার মনে ব্যথা লেগেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর দলের প্রার্থী দেবাংশুর হয়ে প্রচারে নামবেন স্থির করেন। সেই মতো দলের কর্মীদের নির্দেশও দেন। অসিত বলেন, আমি বিধায়ক আছি তাই আমার সঙ্গে এত লোক আছে বিভাগ যেদিন থাকবো না যেদিন দল করবো না আমার সঙ্গে কোন লোকও থাকবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
Next Article
advertisement
Abhishek Banerjee- Asit Mazumdar: ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
ক্ষণে ক্ষণে মত পরিবর্তন! অবশেষে অভিষেকের এক ফোনেই গলে জল অসিত! জানালেন, 'দেবাংশুর পাশে আছি'
  • অসিত মজুমদার চুঁচুড়ার বিদায় বিধায়ক। তাঁকে দল এবার টিকিট দেয়নি।

  • অভিষেকের ফোনে মান ভাঙল অসিতের!

  • কাল থেকে দেবাংশুর হয়ে প্রচারে ঝাঁপাবেন।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement