advertisement

TMC Joining: পাহাড়ে বিরাট সাফল্য তৃণমূলের! বিমল গুরুংয়ের 'খাস আদমি' রোহিত থাপার শাসক দলে যোগ

Last Updated:
TMC Joining: পাহাড়ে প্রার্থী না দিলেও বড় সাফল্য মিলল তৃণমূলের। বিমল গুরুংয়ের ঘনিষ্ঠ রোহিত থাপা যোগ দিলেন তৃণমূলে।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: ডুয়ার্স এলাকার গোর্খা জন মুক্তি মোর্চার এককালে দাপুটে নেতা ছিলেন রোহিত থাপা। বিমল গুরুংয়ের বিশ্বস্ত মানুষ ছিলেন তিনি। ইদানিং সক্রিয় রাজনীতি তেমনভাবে না করলেও তাকে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বলে চেনেন ডুয়ার্সের মানুষেরা। আলিপুরদুয়ার শহরে তৃণমূলের এক সভায় তৃণমূলের পতাকা ধরলেন তিনি দলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইকের হাত থেকে।

2/5
রোহিত থাপা জয়গাঁ এলাকার বাসিন্দা। এক সময় গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। বিমল গুরুংয়ের খাস লোক তিনি। বিমল গুরুং জয়গাঁ এলেই তাঁর বাড়িতে যান। আবার কোনও সময় তাঁকে বিমল গুরুংয়ের কাছে আসতে দেখা যেত।

3/5
পাহাড় ও ডুয়ার্সজুড়ে যখন গোর্খা জনমুক্তি মোর্চার আন্দোলন চলছিল। সেই সময় ডুয়ার্স এলাকার প্রধান নেতৃত্বের মধ্যে অন্যতম ছিলেন রোহিত থাপা। সক্রিয় রাজনীতি করার সময় জয়গাঁর রাজনীতিতে অনুঘটকের কাজ করতেন তিনি।রোহিত থাপা যোগ দিলেন তৃণমূলে, যা গোর্খা ভোট পাওয়ার ক্ষেত্রে উপযোগী হবে বলে মনে করছে তৃণমূল।

4/5
কালচিনি, মাদারিহাট বিধানসভায় গোর্খা ভোটার রয়েছে ৫০%। এই ভোট পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি তৃণমূলকে। তারপরেও গোর্খা ভোট তেমন মিলছিলনা। গোর্খা ভোট তৃণমূলের ব্যাংকে ফেলতে রোহিত থাপা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।

5/5
সরাসরি তৃণমূলের কোনও নেতা কিছু না বললেও জানা গিয়েছে, রোহিত থাপার বিধানসভা নির্বাচনের মুখে দলে যোগ দেওয়ায় মুখে হাসি তৃণমূলের। সাংগঠনিক শক্তি বৃদ্ধি হল। পাশাপাশি গোর্খা এলাকাগুলিতে আরও উন্নয়ন সম্ভব হবে।