advertisement

Adhir Ranjan Chowdhury: বহরমপুরেই প্রার্থী হচ্ছেন, জানিয়ে দিলেন অধীর! কোন অস্বস্তি হচ্ছে কংগ্রেস নেতার?

Last Updated:

জিতলে দ্বিতীয়বার বিধায়ক হবেন বহরমপুরের টানা পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী৷

বহরমপুরেই প্রার্থী অধীর৷
বহরমপুরেই প্রার্থী অধীর৷
জল্পনা চলছিলই, এবার কংগ্রেস নেতা অধীর চৌধুরী নিজেই জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে তিনি বহরমপুর কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন৷ অধীর জানিয়েছেন, দলের নির্দেশেই বিধানসভা নির্বাচনের লড়াইয়ে নামছেন তিনি৷
গত লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন পাঁচ বারের সাংসদ অধীর৷ এর পর কিছুদিন রাজনৈতিক সক্রিয়তা কমে গিয়েছিল অধীরের৷ কিন্তু বিধানসভা নির্বাচনের আগে ফের বহরমপুরে সক্রিয় হতে শুরু করেন অধীর৷ তার পর থেকেই বিধানসভা নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷
কংগ্রেস এখনও প্রার্থী তালিকা ঘোষণা না করলেও অধীর এ দিন জানিয়ে দিয়েছেন, দল আমাকে বলেছে ভোটে দাঁড়াতে৷ তাই দাঁড়াচ্ছি৷ আমি তো বহরমপুরেরই বিধায়ক ছিলাম৷ ফলে বহরমপুর বিধানসভা তো তার মধ্যেই ছিল৷ ফলে আমি তো বাইরের কেউ নই৷ কিন্তু একটা অস্বস্তি তো হচ্ছেই৷ এতদিন সাংসদ ছিলাম এখন বিধায়ক হওয়ার লড়াইয়ে নামতে হচ্ছে৷
advertisement
advertisement
এ নিয়ে তৃতীয় বার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ বারের সাংসদ অধীর৷ ১৯৯১ সালে প্রথমবার বিধানসভা ভোটে লড়েন তিনি৷ ১৯৯৬ সালে নবগ্রাম কেন্দ্র থেকে জয়ী হয়ে প্রথম বার বিধায়ক হন অধীর৷ এর পর ১৯৯৯ সাল থেকে টানা পাঁচ বার বহরমপুরের সাংসদ হন অধীর চৌধুরী৷
সূত্রের খবর, ইদের পর সম্ভবত পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস৷ এবার রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই কংগ্রেস একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
Adhir Ranjan Chowdhury: বহরমপুরেই প্রার্থী হচ্ছেন, জানিয়ে দিলেন অধীর! কোন অস্বস্তি হচ্ছে কংগ্রেস নেতার?
Next Article
advertisement
Left Front Candidate List: CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল, আশায় বুক বাঁধছে বামেরা
CPIM-এর সবচেয়ে বড় মাস্টারস্ট্রোক-আফরিন বেগম! ২৯ বছরের তরুণ তুর্কিকে এমন কেন্দ্রে দাঁড় করানো হল
  • দ্বিতীয় তালিকায় অন‍্যতম চমকপ্রদ নাম আফরিন বেগম

  • তিনি কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা অঞ্চলে সংগঠনের কাজের সঙ্গে যুক্ত

  • বর্তমানে,  তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement