advertisement

Birbhum News: দুর্ভোগের দিন শেষ! ২৩২ কোটির চার লেনের বাইপাসের কাজ শুরু বীরভূমে, যানজটমুক্ত হতে চলেছে দুবরাজপুর

Last Updated:

Birbhum News: দুবরাজপুর শহরের যানজট কাটাতে ২৩২ কোটি টাকার নতুন বাইপাস প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। চার লেনের এই রাস্তা তৈরি হলে হাঁফ ছেড়ে বাঁচবেন দুবরাজপুরের বাসিন্দারা।

+
দুবরাজপুর

দুবরাজপুর শহরের যানজট কাটাতে ২৩২ কোটি টাকার নতুন বাইপাস প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে

বীরভূম, সুদীপ্ত গড়াই: বছরের পর বছর ধরে যানজটের কবলে নাজেহাল হতে হয়েছে দুবরাজপুর তথা সমগ্র বীরভূম জেলার মানুষকে। ১৪ নম্বর জাতীয় সড়ক দুবরাজপুর শহরের বুক চিরে যাওয়ায় এবং রাস্তা সংকীর্ণ হওয়ায় নিত্যদিন পণ্যবাহী ভারী লরির ভিড়ে স্তব্ধ হয়ে যেত জনজীবন। অবশেষে সেই দীর্ঘদিনের দুর্ভোগ কাটতে চলেছে। শহরকে এড়িয়ে তৈরি হচ্ছে নতুন ফোর লেন বাইপাস। দুবরাজপুর শহরকে যানজটমুক্ত করতে এই বাইপাস প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের প্রধান দিকগুলি হল, প্রায় ছয় কিলোমিটার দৈর্ঘ্য, চার লেনের অত্যাধুনিক রাস্তা।খরচ প্রায় ২৩২ কোটি ৩৭ লক্ষ টাকা। শহরের আগেই সমবায় হিমঘর এলাকা থেকে শুরু হয়ে বাইপাসটি মিশবে দুবরাজপুরের সাতকেন্দুরির কাছে।
ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করে রাস্তার নকশা অনুযায়ী চিহ্নিত এলাকায় থাকা বড় বড় বাড়ি ও স্থাপনা ভাঙার কাজ চলছে। ভারী যন্ত্রপাতি নিয়ে কর্মীরা ময়দানে নেমে পড়েছেন। এই প্রকল্পের সূচনায় আনন্দিত এলাকার মানুষ।
advertisement
advertisement
স্থানীয় বিধায়ক অনুপ সাহা জানান, দুবরাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই ফোর লেন বাইপাস। তিনি বলেন, “শহরের ভিতর দিয়ে জাতীয় সড়ক যাওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম অসুবিধা হত। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়িজীর দফতর দরবার করা থেকে শুরু করে অনুমোদন আনা সমস্ত প্রক্রিয়া শেষে কাজ শুরু হয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও যোগ করেন যে, এই রাস্তা চালু হলে শুধু স্থানীয় নয়, দূর-দূরান্তের যাত্রীদেরও সময় বাঁচবে এবং এলাকার ব্যবসায়িক উন্নতি ঘটবে। বাইপাসটি চালু হলে দুবরাজপুর শহর যেমন কলঙ্কমুক্ত হবে, তেমনই বীরভূমের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: দুর্ভোগের দিন শেষ! ২৩২ কোটির চার লেনের বাইপাসের কাজ শুরু বীরভূমে, যানজটমুক্ত হতে চলেছে দুবরাজপুর
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement