বিস্তীর্ণ পাহাড় মাঝে নীল জলরাশি, যেন ক্যানভাসে আঁকা ছবি পুরুলিয়ার এই পর্যটন কেন্দ্রের!
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Purulia News: বসন্তে পুরুলিয়া প্ল্যান থাকলে ঘুরে দেখুন এই অফবিট টুরিস্ট স্পট, পাহাড়ে ঘেরা নীল জলরাশিতে মন মুগ্ধ হবে আপনারও! বেড়ানোর পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য আদর্শ এই জায়গা। পর্যটকদের মন ভরে যায় এই জায়গায় বেড়াতে গিয়ে।
advertisement
advertisement
advertisement
advertisement
এ বিষয়ে পারডি ড্যামে বেড়াতে আসা পর্যটক হিমাদ্রি মুখার্জি ও চন্দন মুখার্জি বলেন, অফবিট এই জায়গার কথা তারা বহু বার শুনেছেন। তাই পুরুলিয়া বেড়াতে এসে তারা এই জায়গায় ঘুরতে এলেন। খুবই সুন্দর জায়গাটি। তাদের ভীষণই ভাল লাগছে এখানে এসে। ফটোসেশনের জন্য বেস্ট প্লেস এটি।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
বরাভূম স্টেশন থেকে যে কোনও ছোট গাড়ি রিজার্ভ করে অনায়াসেই পৌঁছে যাওয়া যায় পারডি ড্যামে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে অনেকখানি জায়গা করে নিয়েছে এই অফবিট টুরিস্ট স্পটটি। অযোধ্যা পাহাড়ের মত অতখানি কোলাহল নেই এই জায়গায়। এখানে শান্ত নিরিবিলি পরিবেশে মন ভাল হয়ে যায় পর্যটকদের।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি







