Howrah News: ১ কেজির জায়গায় হাফ কেজি! ঝপঝপ করে কমছে ফল বিক্রি, কেন এমন করুণ দশা, যা জানাচ্ছেন ব্যবসায়ীরা
- Reported by:RAKESH MAITY
- Published by:Sneha Paul
Last Updated:
Howrah News: ফলের দাম বাড়লেও কমেছে বিক্রি। ফলে জোর সমস্যায় পড়েছেন পাইকারি থেকে খুচরো, সব স্তরের বিক্রেতারা। হাওড়ার ধুলাগড় পাইকারি ফলের বাজারে কী ছবি উঠে এল দেখুন।
হাওড়া, রাকেশ মাইতিঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রভাব এবার ফলের বাজারে স্পষ্টভাবে পড়ছে। ফল কিনতে রাশ টানছেন সাধারণ মানুষ, যার সরাসরি প্রভাব পড়েছে হাওড়ার ধুলাগড় পাইকারি ফলের বাজারে। বাজারে ক্রেতার সংখ্যা কমার পাশাপাশি সমস্যায় পড়েছেন পাইকারি ও খুচরো স্তরের ব্যবসায়ীরা।
পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আগের তুলনায় এখন ফল তুলতে অনেক বেশি পুঁজি লাগছে। পরিবহণ খরচ, আড়তের চার্জ ও আনুষঙ্গিক খরচ বেড়ে যাওয়ায় মূলধনের চাপ বাড়লেও বিক্রির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে গিয়েছে। এক পাইকারি ব্যবসায়ী বলেন, “আগে যে টাকায় ফল তুলতাম, এখন তার থেকে অনেক বেশি পুঁজি লাগছে। কিন্তু সেই অনুপাতে বিক্রি হচ্ছে না। আগে দিনে যত ক্যারেট ফল বিক্রি হত, এখন তার অর্ধেকও বিক্রি হচ্ছে না।”
advertisement
আরও পড়ুনঃ স্কুলে মোবাইল বন্ধ! ওয়াকিটকি দিয়েই পরিচালিত হবে ফালাকাটার বিদ্যালয়ের সব কাজ, শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা
অন্য আরেক পাইকারি বিক্রেতার গলাতেও শোনা গিয়েছে একই সুর। তিনি জানান, ফলের দাম বেড়েছে ঠিকই, কিন্তু বাজারে ক্রেতা থাকলেও বিক্রির পরিমাণ কম। খুচরো বিক্রেতারা আগের মতো মাল তুলছেন না। সবাই হিসেব করে প্রয়োজনের তুলনায় কম জিনস কিনছেন। দোকানে ফল পড়ে থাকছে, নষ্ট হওয়ার ভয়ও বাড়ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলের আগুন দামের প্রভাব পড়েছে খুচরো বাজারেও। খুচরো বিক্রেতারা জানাচ্ছেন, ফলের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষ প্রয়োজনের তুলনায় কম ফল কিনছেন। এক খুচরো ফল বিক্রেতা বলেন, “আগে মানুষ যেখানে ১ কেজি ফল নিতেন, এখন সেখানে হাফ কেজি নিচ্ছেন। অনেক সময় না নিয়েই চলে যাচ্ছেন। এতে আমাদের বিক্রি কমছে, তাই আমরাও পাইকারি বাজার থেকে কম ফল তুলছি।” সব মিলিয়ে, ফলের দাম বৃদ্ধি ও ক্রেতা সংকটে পাইকারি থেকে খুচরো, সব স্তরেই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আরও বড় আর্থিক সংকটে পড়তে পারেন ব্যবসায়ীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Feb 21, 2026 7:03 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Howrah News: ১ কেজির জায়গায় হাফ কেজি! ঝপঝপ করে কমছে ফল বিক্রি, কেন এমন করুণ দশা, যা জানাচ্ছেন ব্যবসায়ীরা










