advertisement

Alipurduar News: স্কুলে মোবাইল বন্ধ! ওয়াকিটকি দিয়েই পরিচালিত হবে ফালাকাটার বিদ্যালয়ের সব কাজ, শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা

Last Updated:

Alipurduar News: আলিপুরদুয়ার জেলায় এই প্রথম! মোবাইল নিষিদ্ধ করে ওয়াকিটকির মাধ্যমে বিদ্যালয়ের সব কাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ফালাকাটার স্কুল। এবার থেকে বিদ্যালয়ে ঢুকেই একটি জায়গায় মোবাইল জমা দিয়ে দিতে হবে।

+
আলিপুরদুয়ারের

আলিপুরদুয়ারের ফালাকাটার বিদ্যালয়ে আনা হয়েছে ওয়াকিটকি

ফালাকাটা, অনন্যা দেঃ এবার স্কুলে ঢুকলেই এক স্থানে জমা দিতে হবে মোবাইল। ওয়াকিটকির মাধ্যমে স্কুলের সমস্ত কাজকর্ম চলবে। মোবাইল নিষিদ্ধ করে স্কুল পরিচালনার এই উদ্যোগ নিয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার জেলার এই স্কুলেই প্রথম ব্যবহৃত হচ্ছে ওয়াকিটকি। এই উদ্যোগ আলিপুরদুয়ার জেলার স্কুলগুলির ক্ষেত্রে এক অনন্য নজির গড়ে তুলবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।
ফালাকাটা ব্লকের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জটেশ্বর উচ্চ বিদ্যালয়। এবার সেখানেই যুক্ত হল আধুনিক প্রযুক্তি।  একটি নির্দিষ্ট স্থানে ওয়াকিটকিগুলি বসানো থাকবে। এইভাবেই পরিচালিত হবে স্কুলের কাজ। স্কুলের পক্ষ থেকে জানা গিয়েছে, বিদ্যালয়ের বিভিন্ন কাজের সুবিধার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইলের নেশা থেকে স্কুলের পড়ুয়াদের দূরে রাখতেও এই উদ্যোগ।
আরও পড়ুনঃ শিলিগুড়ি-কলকাতা যাতায়াত এবার আরও সহজ! ফের ডে সার্ভিস চালু করল NBSTC, জানুন বাসের সময়সূচি
ফালাকাটা ব্লকের এই বিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে দ্রুত যোগাযোগ বজায় রাখতে ওয়াকিটকি ব্যবহার করা হচ্ছে। এর ফলে পরীক্ষাকেন্দ্রের ভিতর সমন্বয় আরও সহজ ও কার্যকর হচ্ছে বলে মনে করা হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন বড় আয়োজনে শৃঙ্খলারক্ষা ও তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রেও এই ওয়াকিটকি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানা যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই বিদ্যালয়ে ৪টি ওয়াকিটকি আনা হয়েছে। স্কুলের তহবিল থেকে এগুলি আনা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যবহারও। আধুনিক প্রযুক্তির এই সংযোজন বিদ্যালয়ের সামগ্রিক পরিচালনা ব্যবস্থাকে আরও গতিশীল করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক অমিত দত্ত জানান, “স্কুলের চারটি স্থানে ওয়াকিটকি বসানো থাকছে। প্রধান শিক্ষকের ঘর থেকেই ওয়াকিটকির মাধ্যমে বিভিন্ন নির্দেশ যাচ্ছে। এতে বিদ্যালয়ে শৃঙ্খলাবোধ বজায় থাকবে।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: স্কুলে মোবাইল বন্ধ! ওয়াকিটকি দিয়েই পরিচালিত হবে ফালাকাটার বিদ্যালয়ের সব কাজ, শিক্ষাক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement