WB Panchayat Election 2023: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র দুজন। এই নিয়ম মানা হচ্ছে কিনা, তার জন্য প্রত্যেকটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা নজরদারি করবেন।
কলকাতা: গত বুধবারই রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন রাজের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা৷ তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘোষণা হয়ে গিয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 8 জুলাই হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। জানানো হয়েছে, এক দফাতেই সম্পন্ন হবে এই পঞ্চায়েত ভোট।
কিন্তু, দেখা গিয়েছে রাজ্যের প্রায় ৭৩ হাজার আসনে মনোনয়ন জমা দেওয়ার জন্য কার্যত ৬ দিন পাওয়া যাচ্ছে৷ যা নিয়ে ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করে দিয়েছেন বিরোধীরা৷ আজ, শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র গ্রহণ৷ ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি শেষ ১৭ তারিখ।
advertisement
advertisement
WB Panchayat Election 2023 Full Schedule : শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব, পঞ্চায়েতের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট জানুন
সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে যাতে কোনও বিশৃঙ্খলা বা অশান্তির ঘটনা না ঘটে, তাই আগে থেকেই এ বিষয়ে নির্দিষ্ট পদক্ষেপ করছে নির্বাচন কমিশন৷
মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানা গিয়েছে। জানানো হয়েছে, পঞ্চায়েত অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র একটি গাড়ি প্রবেশ করতে পারবে৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবে শুধুমাত্র দুজন। এই নিয়ম মানা হচ্ছে কিনা, তার জন্য প্রত্যেকটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা নজরদারি করবেন।
advertisement
Panchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা বলছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একাধিক জমায়েত হয় এবং প্রচুর গাড়িও আসে। এর জোরে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি বা বিশৃঙ্খলার পরিস্থিতিও তৈরি হয় বলে অভিযোগ। সেই জন্যেই রাজ্য নির্বাচন কমিশনের এই বিশেষ নির্দেশ পাঠিয়ে দিল প্রত্যেক জেলাকে।
Location :
West Bengal
First Published :
Jun 09, 2023 11:43 AM IST