advertisement

WB Panchayat Election 2023 Full Schedule : শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব, পঞ্চায়েতের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট জানুন

Last Updated:

Panchayat Election 2023: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব
শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব
কলকাতা: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, ‘আগামীকাল থেকে শুরু মনোনয়ন পর্ব। ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ১৭ তারিখ।’
মনোনয়ন প্রত্যাহারের দিন ২০ জুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ধরে ভোট হবে । মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, ‘আজকের প্রেস কনফারেন্সের পরেই রাত ১০ টার পর কোনও প্রচার হবে না। রাজীব সিনহা বলেন, গোটা রাজ্যে এক দফাতেই ভোট হবে। আজ থেকে লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি। ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ এখনও শুরু হয়নি।’
advertisement
advertisement
তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে স্পষ্ট কিছু উত্তর দেননি রাজীব সিনহা। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত।’ তিনি আরও জানান, ‘সম্ভবত ১১ জুলাই গণনার সম্ভাবনা।’
advertisement
প্রসঙ্গত, মাত্র ২৪ ঘণ্টা আগেই রাজ্যের নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হয়েছেন রাজীব সিনহা। বুধবার দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি। রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন সেই রাজীব সিনহাই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023 Full Schedule : শুক্রবার থেকেই শুরু মনোনয়ন পর্ব, পঞ্চায়েতের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট জানুন
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement