advertisement

WB Panchayat Election 2023: 'কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার লিস্ট ধরে হবে পঞ্চায়েত ভোট,' বললেন রাজীব সিনহা

Last Updated:

Panchayat Election 2023: এদিন সাংবাদিক বৈঠক করে পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
কলকাতা: রাজ্যে বাজল পঞ্চায়েত ভোটের দামামা। এদিন সাংবাদিক বৈঠক করে পূর্ণাঙ্গ নির্ঘণ্ট প্রকাশ করেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি বলেন, আগামী জুলাই মাসের ৮ তারিখ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। গোটা রাজ্যে ১ দফাতেই হবে ভোট। রাজীব সিনহা বলেন, ‘আগামীকাল থেকে শুরু মনোনয়ন পর্ব। ১৫ জুন পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। মনোনয়ন পত্রের স্ক্রটিনি ১৭ তারিখ।’
advertisement
তিনি বলেন, ‘মনোনয়ন প্রত্যাহারের দিন ২০ জুন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকা ধরে ভোট হবে।’ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, ‘আজকের প্রেস কনফারেন্সের পরেই ৮টার আগে, রাত ১০ টার পর কোনও প্রচার হবে না। রাজীব সিনহা বলেন, গোটা রাজ্যে এক দফাতেই ভোট হবে। আজ থেকে লাগু হচ্ছে নির্বাচনী আচরণবিধি। ভোটকর্মীদের প্রশিক্ষণের কাজ এখনও শুরু হয়নি।’
advertisement
তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে স্পষ্ট কিছু উত্তর দেননি রাজীব সিনহা। কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজ্য পুলিশের উপরেই আস্থা রাখা উচিত।’ তিনি আরও জানান, ‘সম্ভবত ১১ জুলাই গণনার সম্ভাবনা।’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: 'কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভোটার লিস্ট ধরে হবে পঞ্চায়েত ভোট,' বললেন রাজীব সিনহা
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement