advertisement

WB Panchayat Election 2023: হাতে সময় ছ’দিন, মাঝে রবিবার! পঞ্চায়েতে মনোনয়নের স্লগ ওভার শুরু শুক্রবার থেকে

Last Updated:

Panchayat Election 2023: সে ভাবে হিসাব করলে, হাতে থাকছে মাত্র ছ’টি দিন৷ এই ছ’দিনের মধ্যে হাজার হাজার প্রার্থীর মনোনয়ন জমা করতে হবে৷

কলকাতা: পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণার পরেই নানা আলোচনা শুরু হয়েছে৷ তার মধ্যেই মূল আলোচনা প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় নিয়ে৷ ৮ জুন বিকেলে সাংবাদিক বৈঠক করে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন৷ সেখানেই বলা হয়েছে, ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে৷ তার মানে হাতে থাকছে মাত্র সাতদিন৷
এর মধ্যেই রয়েছে একটি রবিবার৷ ১১ জুন পড়েছে রবিবার পড়েছে৷ ফলে সেই দিন সরকারি কাজকর্ম করা যাবে না৷ ফলে সেদিন মনোনয়ন জমা দেওয়া যাবে না৷ ফলে কমবে আরও একটি দিনও৷ সে ভাবে হিসাব করলে, হাতে থাকছে মাত্র ছ’টি দিন৷ এই ছ’দিনের মধ্যে হাজার হাজার প্রার্থীর মনোনয়ন জমা করতে হবে৷ এক নজরে দেখে নেওয়া যাক মোট ক’টি আসন বা কেন্দ্রে ভোট হতে চলেছে৷
advertisement
advertisement
আরও পড়ুন – পাঁচ-পাঁচটি বুলডোজার…! ধুলোয় মিশে গেল সাধের সাজানো…! জীবনকৃষ্ণের জীবনে বড় ধাক্কা
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, রাজ্যে মোট গ্রাম পঞ্চায়েত রয়েছে ৩ হাজার ৩১৭টি, পঞ্চায়েত সমিতি রয়েছে ৩৪১টি৷ গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কেন্দ্র রয়েছে মোট ৫৮ হাজার ৫১৩টি এবং আসন রয়েছে মোট ৬৩ হাজার ২২৯টি৷
advertisement
এ ছাড়া ৩৪১টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে মোট ৯ হাজার ৭৩০টি আসন৷ এ ছাড়া জেলা পরিষদের মোট ৯২৮টি আসন রয়েছে৷ এই বিপুল সংখ্যায় আসনে প্রার্থীদেওয়ার কাজ শেষ করতে হবে মাত্র ছ’দিনের মধ্যে৷ স্বাভাবিক কারণে মনে করা হচ্ছে, কাল থেকেই কার্যত স্লগ ওভার শুরু হয়ে যাচ্ছে এ বারের পঞ্চায়েত নির্বাচনের৷
নির্বাচন কমিশনের ঘোষণা অনুসারে, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে ৮ জুলাই, এক দফায়৷ ৯ জুন থেকে মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে৷ মনোনয়ন জমা দেওয়া যাবে ১৫ জুন পর্যন্ত৷ প্রত্যাহারের সময়সীমা রয়েছে ২০ জুন পর্যন্ত৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Panchayat Election 2023: হাতে সময় ছ’দিন, মাঝে রবিবার! পঞ্চায়েতে মনোনয়নের স্লগ ওভার শুরু শুক্রবার থেকে
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE

ছবি

আরও দেখুন
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement