advertisement

'একের পর এক এসেছে আর নিজেদের পকেট ভরেছে...' তৃণমূল-বামেদের একযোগে আক্রমণ মোদির!

Last Updated:

Narendra Modi Brigade Rally: 'যতক্ষণ না পর্যন্ত এদের কাটমানি মিলবে' বিশ্বকর্মা প্রকল্প থেকে বিদ্যুৎ বিল, কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির! ছাড়লেন না ৩৪ বছরের CPIM-কেও।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কলকাতা: ব্রিগেড মহাসভা থেকে বড় তৃণমূলকে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে পরিবর্তনে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসকে চরম নিশানা শানিয়ে মোদির অভিযোগ, “তৃণমূল কংগ্রেস সরকার না নিজে কাজ করবে না করতে দেবে। যতক্ষণ না পর্যন্ত এদের কাটমানি মিলবে ততক্ষণ এরা কোনও প্রকল্পকে গ্রাম পর্যন্ত পৌঁছতে দেবে না। সেকারনেই এরাজ্যে কেন্দ্রীয় প্রকল্প আটকে আছে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার প্রসঙ্গ তুলে মোদি বলেন, “শ্রমিকদের জন্য কেন্দ্র সরকার পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছে। কিন্তু এই বাংলার নির্মম সরকার বাংলায় যোজনা আসতে ব্রেক লাগিয়ে রেখেছে। বাংলায় বিশ্বকর্মা ভাইদের এই টাকা এই সাহায্য আসা দরকার। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে কিন্তু এই সরকার বাংলার ভাই বোনদের বঞ্চিত করছে।”
advertisement
advertisement
এরপরেই মোদি বলেন, “এই রাজ্যে কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস একের পর এক এসেছে আর নিজেদের পকেট ভরেছে। আর বাংলায় উন্নয়নের কাজ বন্ধ হয়েছে। এর জন্যই বাংলা পিছিয়ে গিয়েছে। শিল্পায়ন বন্ধ হয়েছে এই রাজ্যে। চাকরি খোলা বাজারে বিক্রি হয়েছে। দুর্নীতি হয়েছে এরাজ্যে নিয়োগে। এই হাল বদলানোর সময় এসেছে। বাংলায় যুবকরা বাংলায় চাকরি পাবে।”
advertisement
একের পর এক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের নাম করে বড় দাবি মোদির। প্রধানমন্ত্রী বলেন, “বাংলার বিকাশের জন্য চা বাগানের উন্নয়ন দরকার। কিন্তু চা বাগানের শ্রমিকদের কেন্দ্রীয় সরকার এর প্রকল্প থেকে বঞ্চিত করেছে এই সরকার। কেন্দ্রীয় সরকার এর যোজনার বাংলার সরকার আটকে দিচ্ছে।”
advertisement
“পিএম আবাস যোজনার কথা শুনেছেন। যাঁরা বাংলার বাইরে থাকেন সব গরিব মানুষের পাকা ঘর মিলছে । এখানে যোগ্যদের নাম বদলে দেওয়া হচ্ছে আবাসের তালিকায়। বাংলার সকল গরিবদের পাকা ঘর পাওয়ার অধিকার আছে । এই নির্মম সরকার পেতে দিচ্ছে না এই সরকার যাওয়া দরকার এবার। একই অবস্থা জল জীবন মিশনে। যখন দেশের সব ঘরে পানীয় জল মিলছে এখানে মানুষ কেন পাবেন না।”
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
'একের পর এক এসেছে আর নিজেদের পকেট ভরেছে...' তৃণমূল-বামেদের একযোগে আক্রমণ মোদির!
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement