advertisement

WB Assembly Election 2026: নদিয়া জেলা প্রশাসনের জোড়া চমক! ভোট ম্যাসকট শুশুক ছড়াবে দুই বিশেষ বার্তা, ধুমধাম করে হল উদ্বোধন

Last Updated:
West Bengal Assembly Election 2026: এপ্রিলে রাজ্য জুড়ে ভোট। তার আগে প্রকাশ্যে এল এবারের নির্বাচনে নদিয়ার ভোট ম্যাসকট। জেলার এবারের ম্যাসকটের মাধ্যমে পরিবেশ সচেতনতা এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জোড়া বার্তা দেওয়া হচ্ছে।
1/6
আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটারদের অংশীদারিত্ব নিশ্চিত করতে অভিনব ম্যাসকট নিয়ে প্রচারে নামল নদিয়া জেলা প্রশাসন। আসন্ন নির্বাচনে নদিয়ার ম্যাসকট হিসেবে উন্মোচিত হল গাঙ্গেয় ডলফিন বা স্থানীয় ভাষায় পরিচিত শুশুক। (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)

2/6
একসময় নদিয়ার বুক চিরে বয়ে যাওয়া ভাগীরথী নদীতে এই স্তন্যপায়ী প্রাণীটি প্রচুর সংখ্যায় দেখা যেত। বিলুপ্তপ্রায় এই প্রাণীকে সংরক্ষণের বার্তা দেওয়ার পাশাপাশি ভোটারদের নির্ভয়ে বুথমুখী করতেই জেলা প্রশাসনের এই উদ্যোগ।

3/6
এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ম্যাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

4/6
ম্যাসকট উদ্বোধনের সময় স্কুল পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গাঙ্গেয় ডলফিনের কাট-আউট এবং ম্যাসকটের মাধ্যমে পরিবেশ সচেতনতা ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের দ্বিমুখী বার্তা দেওয়া হচ্ছে।

5/6
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাঙ্গেয় ডলফিনের ভূমিকা অপরিসীম। ঠিক তেমনই গণতন্ত্রের ভারসাম্য রক্ষায় প্রতিটি ভোটারের ভোটদান আবশ্যিক। সেই উদ্দেশেই ‘আমার ভোট, আমার অধিকার’ স্লোগানকে সামনে রেখে এই নীল রঙের চনমনে ম্যাসকটটি জেলার ব্লকে ব্লকে প্রচার চালাবে।

6/6
নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী বলেন,
নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী বলেন, "জেলার ভৌগোলিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভাগীরথী এবং তার জলজ প্রাণীরা ওতপ্রোতভাবে জড়িত। তাই ভোটারদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে এই ডলফিনকেই সেরা মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে।" (ছবি ও তথ্যঃ মৈনাক দেবনাথ)
advertisement
advertisement
advertisement