advertisement

Chingrighata Road Accident: চিংড়িঘাটায় পর পর সাতজনকে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১, পালাতে গিয়ে আটক চালক

Last Updated:

দুর্ঘটনার পর পরই পুলিশকর্মীরা আহতদের উদ্ধার করে কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে ()৷

চিংড়িঘাটায় পথ দুর্ঘটনায় ঘাতক গাড়ি৷
চিংড়িঘাটায় পথ দুর্ঘটনায় ঘাতক গাড়ি৷
#কলকাতা: চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গতিতে এসে এক সাইকেল আরোহী সহ সাত জনকে ধাক্কা মারল একটি গাড়ি (Chingrighata Road Accident)৷ আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে৷ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক৷ দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সেটিকে ধরে ফেলে পুলিশ৷
এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ ই এম বাইপাসের উপরে চিংড়িঘাটা মোড়ে দুর্ঘটনা (Kolkata Road Accident) ঘটে৷ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সিগন্যাল লাল হয়ে যাওয়ায় রাস্তা পার হচ্ছিলেন পথচারী এবং সাইকেল আরোহীরা৷ অভিযোগ, সেই সময় সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটা মোড়ে বেপরোয়া গতিতে আসছিল ঘাতক গাড়িটি৷ অভিযোগ, সিগন্যাল লাল থাকলেও গাড়িটি থামেনি৷ বরং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে গাড়িটি৷ এর পর একে একে আরও ছয় পথচারীকে ধাক্কা মারে গাড়িটি৷
advertisement
advertisement
দুর্ঘটনার পর পরই পুলিশকর্মীরা আহতদের উদ্ধার করে কাছেই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই গুরুতর আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ পরিচয় জানা গেলেও মৃতের বয়স বছর চল্লিশ বলে জানা গিয়েছে৷ এ ছাড়াও দুর্ঘটনায় আহত এক মহিলার অবস্থাও আশঙ্কাজনক বলে খবর৷ বাকি পাঁচ আহতেরও ওই হাসপাতালেই চিকিৎসা চলছে৷
advertisement
দুর্ঘটনার পরই গাড়িটি নিয়ে সল্টলেকের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন চালক৷ কিন্তু দুর্ঘটনার খবর পেয়ে গাড়িটিকে দ্রুত চিহ্নিত করে সেটিকে ধরে ফেলে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷ গাড়ির চালককেও আটক করা হয়৷ চালক ছাড়াও গাড়িটিতে আরও এক মহিলা যাত্রী ছিলেন বলে খবর৷
advertisement
প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, বেপরোয়া গতির কারণেই গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক৷ পুলিশকে তিনি জানিয়েছেন, সিগন্যাল আচমকা লাল হয়ে যাওয়ায় গাড়ির ব্রেক কষার চেষ্টা করেছিলেন৷ কিন্তু ভুলবশত গাড়ির অ্যাক্সিলেটরে চেপে দেন তিনি৷ যার ফলে গাড়ির গতি আচমকা বেড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে৷
Anup Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Chingrighata Road Accident: চিংড়িঘাটায় পর পর সাতজনকে বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত ১, পালাতে গিয়ে আটক চালক
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement