advertisement

Local Trains: রাত দশটায় ছাড়বে শেষ লোকাল, আজ থেকেই নির্দেশ কার্যকর

Last Updated:

নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটাতেই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে৷ আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে (Last Local Train Time)৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: সাতটা নয়, রাত দশটায় পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train)৷ গতকালের নির্দেশ সংশোধন করে আজ নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটাতেই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে৷ আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে (Last Local Train Time)৷ তবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর নির্দেশ অপরিবর্তিত রয়েছে৷
গতকাল রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, সন্ধে সাতটা পর্যন্ত  পঞ্চাশ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে৷ রাজ্যের এই নির্দেশ নিয়ে একদিকে যেমন নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তেমন বিভ্রান্তিও ছড়ায়৷
advertisement
কারণ রাজ্যের এই নির্দেশ মানতে গিয়ে দুই নিয়ম চালু করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল৷ পূর্ব রেল জানিয়েছিল, সব স্টেশন থেকে সন্ধে সাতটায় ছাড়বে শেষ লোকাল৷ কিন্তু দক্ষিণ পূর্ব রেল সিদ্ধান্ত নেয়, তাদের শাখার সব লোকাল ট্রেনের যাত্রাই শেষ হবে সন্ধে সাতটা বা তার আগে৷
advertisement
এই নিয়ে এ দিন বিকেলে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভও শুরু হয়৷ তার কিছুক্ষণের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার৷ বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাত দশটায় শিয়ালদহ, হাওড়ার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে লোকাল ট্রেন৷
advertisement
তবে রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি করা হলেও এ দিন সকাল থেকে সব লোকাল ট্রেনেই প্রতিদিনের মতো উপচে পড়া ভিড় চোখে পড়েছে৷ মানা হয়নি শারীরিক দূরত্ব বিধিও৷ তবুও দিনের শেষে ট্রেনের সংখ্যা বাড়ার খবর হাসি ফুটল নিত্যযাত্রীদের মুখে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Local Trains: রাত দশটায় ছাড়বে শেষ লোকাল, আজ থেকেই নির্দেশ কার্যকর
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement