advertisement

পুলিশকে লোহার রড,পরে ছুরির ঘা! ১৯ বছর লুকিয়ে ছিল কলকাতায়! বাংলাদেশ থেকে পালিয়ে পরিচয় বদলে কী করত সুলতান?

Last Updated:

কলকাতায় পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত মহম্মদ সুলতান আসলে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী। ১৯ বছর ধরে ভুয়ো পরিচয়ে থাকছিল সে। পুলিশের জেরায় উঠে এসেছে সাংঘাতিক তথ্য!

Rapid Read
ছুরি দিয়ে পুলিশকে আক্রমণ, জেরা চলাকালীন ফাঁস বাংলাদেশি অনুপ্রবেশকারীর পরিচয়
ছুরি দিয়ে পুলিশকে আক্রমণ, জেরা চলাকালীন ফাঁস বাংলাদেশি অনুপ্রবেশকারীর পরিচয়
কলকাতা: পুলিশের উপর হামলার অভিযোগে ধৃত এক ব্যক্তির পরিচয় জানতে গিয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের উপর ছুরি হামলার পর উত্তর বন্দর থানার হেফাজতে থাকা মহম্মদ সুলতান নামে ওই অভিযুক্ত আসলে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী—জেরার সময় এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, সুলতান গত ১৯ বছর ধরে ভুয়ো পরিচয়ে থাকছিল উত্তর বন্দর থানা এলাকার ফুলবাজারের কাছে। কোনও বৈধ নথিপত্র ছাড়াই ২০০৬ সালে বাংলাদেশের রায়পুর থেকে পালিয়ে এদেশে প্রবেশ করে সে। অভিযোগ, বেনাপোল সীমান্ত পেরিয়ে বেআইনি ভাবে ভারতে ঢুকে পড়ে সুলতান। এরপর ট্রেনে করে চলে আসে শিয়ালদহ স্টেশনে এবং ধীরে ধীরে আশ্রয় নেয় কলকাতার ফুলবাজার সংলগ্ন এলাকায়। বদলে নেয় নিজের নাম ও পরিচয়।
advertisement
advertisement
উল্লেখ্য, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক বিক্রির সঙ্গে যুক্ত ছিল অভিযুক্ত। শনিবার রাতে টহলদারির সময় সুলতানের গতিবিধি দেখে সন্দেহ হয় কর্তব্যরত পুলিশকর্মীদের। তাঁকে ধরতে গেলে আচমকা চড়াও হয় সে। প্রথমে লোহার রড, পরে ছুরি দিয়ে আক্রমণ চালায় উত্তর বন্দর থানার এএসআই পার্থ চাঁদ ও কনস্টেবল সুখেন্দু মাঝির উপর। গুরুতর জখম হন দু’জনই। তাঁদের শরীরে একাধিক সেলাই পড়েছে। ঘটনার পর রাতেই সুলতানকে গ্রেফতার করা হয়।
advertisement
রবিবার আদালতে পেশ করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জেরা চলাকালীন তার পরিচয় নিয়ে প্রশ্ন করতেই একের পর এক চমকপ্রদ তথ্য সামনে আসে। বাংলাদেশ থেকে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে।
ফলে অভিযুক্তের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তিন দিনের হেফাজত শেষে আগামী বুধবার ফের তাকে আদালতে পেশ করা হবে এবং আদালতের কাছে ফরেনার্স অ্যাক্টের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পুলিশকে লোহার রড,পরে ছুরির ঘা! ১৯ বছর লুকিয়ে ছিল কলকাতায়! বাংলাদেশ থেকে পালিয়ে পরিচয় বদলে কী করত সুলতান?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement