advertisement

Anubrata Mondal News: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়

Last Updated:

Anubrata Mondal News: ইডি সূত্রে খবর, বোলপুরের নীচুপট্টি এলাকায় দশটি জমি কেনা হয়েছিল। ২০১৪ সালের ৩০ অক্টোবর প্রথম জমি কেনা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ের নামে।

কলকাতা: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ৮ মাসের মাথায় গ্রেফতার করা হল অনুব্রত-কন্য়াকে সুকন্যা মন্ডলকে। তিনি নানা ভাবে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-কে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। এদিকে অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারিকে জেরা করে সুকন্যা সম্পর্কে নানা তথ্য় পাওয়া গিয়েছিল। ইডি সূত্রে খবর, গরু পাচার মামলার টাকায় বহু জমি কিনেছিলেন অনুব্রত। সেই হিসেব দেখলে হাঁ হয়ে যেতে হয়।
ইডি সূত্রে খবর, বোলপুরের নীচুপট্টি এলাকায় দশটি জমি কেনা হয়েছিল। ২০১৪ সালের ৩০ অক্টোবর প্রথম জমি কেনা হয়েছিল অনুব্রত মণ্ডলের মেয়ের নামে। ২০১৪ সালের ৩১ অক্টোবর দ্বিতীয় জমি কেনা হয় সুকন্যার নামে। আবার তৃতীয় এবং চতুর্থ জমি কেনা হয় ২০১৪ সালের ৩ নভেম্বর সুকন্যা মন্ডলের নামে। এর পর একের পর এক জমি কিনে সেগুলির মালিক হন সুকন্যা।
advertisement
advertisement
ইডি-র দাবি, ৭ নভেম্বর ২০১৪ সালে পঞ্চম জমি কেনা হয় সুকন্যা মন্ডলের নামে। ২০১৪ সালে ১৪ নভেম্বর ষষ্ঠ জমি কেনা হয় সুকন্যার নামে। ২০১৪ সালের ১৭ নভেম্বর সপ্তম এবং অষ্টম জমি কেনা হয় অনুব্রত-কন্যার নামে। ২০১৪ সালের ১৯ নভেম্বর সুকন্যা মন্ডলের নামে নবম জমি কেনা হয়। ২০১৬ সালের ২০ জুলাই সুকন্যা মন্ডলের নামে দশম জমি কেনা হয়। এই সমস্ত জমির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও কিছুই বলতে পারেননি সুকন্যা মণ্ডল। এরপরই ইডি তাঁকে গ্রেফতার করে।
advertisement
আরও পড়ুন: মালদহের স্কুলে বন্দুকবাজের তাণ্ডবে দিল্লির 'চক্রান্ত'! গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা
তাকে অন্তত তিনবার জেরা করার জন্য় তলব করা হয়েছিল। কিন্তু বারবারই তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। এদিকে ইডির কাছে সুকন্য়া সংক্রান্ত একাধিক অনিয়মের খবর আসছিল। এরপরই সুকন্যাকে তলব করা হয়েছিল। এদিন ইডির দফতরে তলব করা হয়েছিল সুকন্যাকে। তবে বার বার তিনি প্রশ্ন এড়িয়ে যেতে চাইছিলেন। যদিও শেষরক্ষা হল না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal News: ২০১৪ থেকে 'খেলা' শুরু, অনুব্রত কন্যার গোপন-প্রাপ্তি! তাজ্জব ইডি, আকাশ থেকে পড়ার জোগাড়
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement