advertisement

Viral News: তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !

Last Updated:

Woman not invited in wedding as she looked more beautiful than bride: বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ কিন্তু হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই ‘শকড’ !

Photo: TikTok
Photo: TikTok
বার্লিন: বিয়েতে বন্ধু-বান্ধবদের আমন্ত্রণ না জানালে হয় ৷ বেস্ট ফ্রেন্ড হোক কিংবা ক্লাসমেট, বিয়েতে বন্ধু-বান্ধবরাই সবচেয়ে বেশি আনন্দ করে থাকে ৷ কিন্তু সম্প্রতি সংবাদপত্র ডেইলি স্টারের খবরে প্রকাশিত এমন এক ঘটনার কথা সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে নিজের বান্ধবীকেই বিয়েতে ডাকলেন না পাত্রী (Viral News) ৷ কারণটা জানলে অবাক হবেন (Woman not invited in wedding as she looked more beautiful than bride) !
কেন বিয়েতে বান্ধবীকে ডাকা হল না ? অনেকেই ভাববেন, হয়তো দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়েছিল ৷ কিন্তু তা আসলে নয় ৷ প্রিয় বান্ধবীর বিয়ের জন্য স্পেশাল গাউন অর্ডার করেছিলেন ২১ বছরের অ্যালেনা ইলডিজ (Alena Yildiz) ৷ তিনি একজন নামী মডেলও ৷ কিন্তু ওই সুন্দর গাউনটা বানিয়েই যেন সব বিগড়ে দিলেন অ্যালেনা ৷ কারণ পোশাকটি পরে এতই সুন্দর লাগছিল তাঁকে ৷ যে বান্ধবী নিজের বিয়েতেই তাঁকে আর ডাকলেন না ৷ কারণ তাঁর মনে হয়েছিল বিয়েতে অ্যালেনা এলে, তাঁর থেকে বেশি সুন্দর লাগবে অ্যালেনাকে (Woman Uninvited Friend in Wedding for looking too good) !
advertisement
advertisement
এমনটাও যে ঘটা সম্ভব, তা হয়তো অ্যালেনা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা শেয়ার না করলে বোঝা সম্ভব হত না ৷ অনেকেই অনেককে ঈর্শা করেন ৷ প্রিয় বন্ধুদের মধ্যেও এমনটা ঘটে থাকে ৷ কিন্তু তাই বলে সরাসরি নিজের বিয়েতে আমন্ত্রণ বাতিল করে দেওয়ার ঘটনা বিরল ৷ আর তাও কোনও ঝামেলা, বিবাদ ছাড়াই ৷
advertisement
বান্ধবীর বিয়ের জন্য ভালোমতোই প্রস্তুতি সেরে রেখেছিলেন ২১ বছরের অ্যালেনা ৷ কিন্তু হঠাৎ করে এমনটা ঘটায় তিনি স্বভাবতই ‘শকড’ ! আর তা হওয়াটাই স্বাভাবিক ৷ যে বান্ধবীর বিয়ের জন্য এতদিন আগের থেকেই সুন্দর পোশাক এবং অন্যান্য জিনিস তৈরি করে রেখেছিলেন ৷ তাঁর বিয়েতেই কী না যাওয়া বন্ধ হয়ে গেল, শুধুমাত্র তিনি বেশি সুন্দর লাগবেন বলে !
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: তাঁর থেকে বেশি সুন্দর লাগবে দেখতে, বিয়েতে এই কারণে বান্ধবীকে আমন্ত্রণই জানালেন না পাত্রী !
Next Article
advertisement
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
ইরান প্রথমবারের মতো ব্যবহার করল ‘ডান্সিং মিসাইল’! রাডার দেখলেই সাপের মতো ঢেউ খেলায়, তারপর করে হামলা
  • সেজ্জিল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি দুই-ধাপের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

  • এটি মিডিয়াম-রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যা প্রায় ২ হাজার কিলোমিটার উচ্চতায় ওড়ে

  • ডান্সিং মিসাইল’ নামটি এসেছে তার উচ্চতায় দিক পরিবর্তনের ক্ষমতার জন্য

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement