advertisement

Murshidabad News: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে অ্যাকশনে প্রশাসন, অলি-গলিতে ঘুরছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী! ফারাক্কায় তাজা বোমা উদ্ধার

Last Updated:

Murshidabad News: সোমবার সকালে জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ পৌরসভা এলাকার পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় যৌথভাবে টহল দিচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ফরাক্কাতে তাজা বোমা উদ্ধার। বোম স্কোয়ার্ডের সদস্যরা তল্লাশি চালাচ্ছেন বিভিন্ন জায়গায়।

বিশেষজ্ঞদের তল্লাশিতে ফারাক্কায় উদ্ধার তাজা বোমা
বিশেষজ্ঞদের তল্লাশিতে ফারাক্কায় উদ্ধার তাজা বোমা
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: নির্বাচন ঘোষণার পর মুর্শিদাবাদে কড়া নিরাপত্তা। ফরাক্কায় বোম স্কোয়াডের তল্লাশি ও জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ পৌরসভায় টহলদারি শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। রবিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণের ঘোষণা করা হয়েছে। তার পরেই সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করতে টহলদারি শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
সোমবার সকালে জিয়াগঞ্জ ও আজিমগঞ্জ পৌরসভা এলাকার পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় যৌথভাবে টহল দিচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনকে ঘিরে যাতে কোথাও অশান্তি না ছড়ায় এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই এই টহলদারি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: অপারেশনের আগে হয়রানি অতীত, রোগীদের চিকিৎসায় বিরাট ব্যবস্থা ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে! খুশিতে ডগমগ করছে সবাই
অন্যদিকে, সোমবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর সহ একাধিক এলাকায় ফরাক্কা থানার উদ্যোগে বোম স্কোয়ার্ড টিম নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বোম স্কোয়ার্ডের সদস্যরা মেটাল ডিটেক্টর সহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন সন্দেহজনক জায়গায় তল্লাশি চালান। উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ফরাক্কা সহ মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে বোমা উদ্ধারের ঘটনা সামনে এসেছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই কারণেই নিরাপত্তা আরও জোরদার করতে ফরাক্কা থানার উদ্যোগে বোম স্কোয়ার্ডের সাহায্যে বিভিন্ন এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে সকাল থেকেই বিভিন্ন এলাকায় রুট মার্চ করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে অ্যাকশনে প্রশাসন, অলি-গলিতে ঘুরছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী! ফারাক্কায় তাজা বোমা উদ্ধার
Next Article
advertisement
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
'আন্ডার অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...? বাদ গেল কত? দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা
  • 'অ্যাজুডিকেশনে' থাকা ৬০ লাখের মধ্যে 'তালিকাভুক্ত' হলেন কতজন...?

  • বাদ গেল কত? সব মিলিয়ে কত নাম বাদ?

  • দেখুন এসআইআর-এর পূর্ণাঙ্গ তালিকা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement