advertisement

Bankura News: অপারেশনের আগে হয়রানি অতীত, রোগীদের চিকিৎসায় বিরাট ব্যবস্থা ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে! খুশিতে ডগমগ করছে সবাই

Last Updated:

Bankura News: ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল নতুন প্রি-অ্যানাস্থেটিক চেকআপ (PAC) রুম। এই নতুন ব্যবস্থার ফলে অস্ত্রপচারের আগে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা আরও সহজ ও নিয়মতান্ত্রিকভাবে করা সম্ভব হবে। রোগী ও চিকিৎসকদের সময় বাঁচবে।

+
ছাতনা

ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন সংযোজন

ছাতনা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: রোগীদের চিকিৎসা পরিষেবা আরও উন্নত ও সুসংগঠিত করতে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হল নতুন প্রি-অ্যানাস্থেটিক চেকআপ (PAC) রুম। সোমবার হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ কক্ষের উদ্বোধন করেন হাসপাতালের সুপার ডা: বুদ্ধদেব মুর্মু। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, এই নতুন ব্যবস্থার ফলে অস্ত্রপচারের আগে রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা আরও সহজ ও নিয়মতান্ত্রিকভাবে করা সম্ভব হবে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোনও রোগীর অস্ত্রপচারের আগে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি-অ্যানাস্থেটিক চেকআপের মাধ্যমে রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের অবস্থা, শ্বাসপ্রশ্বাসের ক্ষমতা সহ বিভিন্ন শারীরিক দিক পরীক্ষা করা হয়। এই মূল্যায়নের ভিত্তিতেই অ্যানাস্থেসিয়া দেওয়ার ধরন এবং অস্ত্রপচারের প্রস্তুতি নির্ধারণ করেন চিকিৎসকেরা।
আরও পড়ুন: আবর্জনাতেই লুকিয়ে কোটি টাকার সম্পদ, পাহাড় প্রমাণ জঞ্জাল উধাও হবে নিমিষেই! মেশিনের কেরামতিতে শহরবাসীর মুখে চওড়া হাসি
নতুন PAC রুম চালু হওয়ার ফলে এই সমস্ত পরীক্ষা এখন একটি নির্দিষ্ট জায়গায় আরও সুষ্ঠুভাবে করা যাবে। হাসপাতালের সুপার ডা: বুদ্ধদেব মুর্মু জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হল রোগীদের নিরাপদ চিকিৎসা নিশ্চিত করা এবং অস্ত্রপচারের আগে সম্ভাব্য ঝুঁকি কমানো। আগে বিভিন্ন বিভাগে ছড়িয়ে ছিটিয়ে পরীক্ষা করাতে হত রোগীদের। এখন একটি নির্দিষ্ট কক্ষে সব প্রয়োজনীয় প্রাথমিক মূল্যায়ন করা সম্ভব হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে রোগী ও চিকিৎসক উভয়েরই সময় বাঁচবে এবং চিকিৎসা প্রক্রিয়া আরও দ্রুত হবে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও সন্তোষের সুর শোনা যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে আরও আধুনিক চিকিৎসা সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে। এর ফলে গ্রামীণ এলাকার সাধারণ মানুষও উন্নত চিকিৎসা পরিষেবা সহজেই পেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: অপারেশনের আগে হয়রানি অতীত, রোগীদের চিকিৎসায় বিরাট ব্যবস্থা ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে! খুশিতে ডগমগ করছে সবাই
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement