advertisement

Malda News: আবর্জনাতেই লুকিয়ে কোটি টাকার সম্পদ, পাহাড় প্রমাণ জঞ্জাল উধাও হবে নিমিষেই! মেশিনের কেরামতিতে শহরবাসীর মুখে চওড়া হাসি

Last Updated:

Malda News: বায়োমাইনিং পদ্ধতির মাধ্যমে আবর্জনা প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ শুরু হল মালদহের ইংরেজবাজারে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এই প্রকল্পে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জমে থাকা বর্জ্যকে তিনটি ভাগে আলাদা করে তৈরি হবে সম্পদ।

+
অত্যাধুনিক

অত্যাধুনিক প্রযুক্তির বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র মালদহে

মালদহ, জিএম মোমিন: শহরের জমে থাকা জঞ্জাল সরিয়ে তা থেকে ব্যবহারযোগ্য সম্পদ তৈরির লক্ষ্যে বড় উদ্যোগ নিল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। বায়োমাইনিং পদ্ধতির মাধ্যমে আবর্জনা প্রক্রিয়াকরণ প্রকল্পের কাজ শুরু হল মালদহের ইংরেজবাজারে। জানা গিয়েছে, দিল্লির একটি বেসরকারি সংস্থা ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার মোট চারটি এলাকায় জমে থাকা আবর্জনা প্রক্রিয়াকরণের দায়িত্ব পেয়েছে।
এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। এই প্রকল্পে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে জমে থাকা বর্জ্যকে তিনটি ভাগে আলাদা করে তৈরি হবে সম্পদ। প্লাস্টিক, বায়ো সয়েল অর্থাৎ জৈব মাটি, স্টোন চিপস অর্থাৎ পাথরের টুকরো। এর মধ্যে বায়ো সয়েল থেকে পরবর্তীতে জৈব সার তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে ওই সংস্থা। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, “একই সময়ে একটি আধুনিক মেশিনের মাধ্যমে এই তিন ধরনের উপাদান পৃথক করা সম্ভব হবে।
advertisement
আরও পড়ুন: অঙ্কের জটিল ধাঁধার এবার খেলাচ্ছলে সমাধান! বীরভূমের স্কুলের বিশেষ আয়োজনে মুগ্ধ অভিভাবকরা, জানলে আপনিও কুর্নিশ জানাবেন
প্রতিদিন প্রায় ১ হাজার টন বর্জ্য প্রক্রিয়াকরণ করা হবে প্রতিটি প্লটে। ইংরেজবাজার পুরসভার বাইপাস সংলগ্ন প্ল্যান্ট এবং কাঞ্চনটার ও বাহাদুরপুর এলাকায় একযোগে এই কাজ চলবে। প্রক্রিয়াজাত প্লাস্টিক ও অন্যান্য উপকরণের একটি অংশ গুজরাত সহ বিভিন্ন রাজ্যে পাঠানো হবে পুনর্ব্যবহারের জন্য।” প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সরফরাজ জানান, “অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে বর্জ্য থেকে আলাদা করা হবে প্লাস্টিক, পাথর ও জৈব মাটি। এতে একদিকে যেমন পুরনো ডাম্পিং গ্রাউন্ড পরিষ্কার হবে, অন্যদিকে আবর্জনা থেকেও তৈরি হবে ব্যবহারযোগ্য উপকরণ।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে শহরের বাসিন্দা সৌমেন্দু রায় বলেন, “দীর্ঘদিন ধরে শহরে জমে থাকা আবর্জনা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই ধরনের প্রকল্প শুরু হওয়ায় শহর পরিষ্কার হওয়ার পাশাপাশি পরিবেশও উপকৃত হবে।” এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পুরনো জঞ্জাল অপসারণ করা হবে, অন্যদিকে আবর্জনা থেকেই তৈরি হবে মূল্যবান সম্পদ। যা মালদহ শহরকে পরিষ্কার রাখার পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং আর্থিক দিক থেকেও উন্নতি ঘটাবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: আবর্জনাতেই লুকিয়ে কোটি টাকার সম্পদ, পাহাড় প্রমাণ জঞ্জাল উধাও হবে নিমিষেই! মেশিনের কেরামতিতে শহরবাসীর মুখে চওড়া হাসি
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement