Mojtaba Khamenei: গুরুতর অসুস্থ মোজতবা খামেনেই,অচৈতন্য অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন, দাবি গোয়েন্দা সূত্রে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Mojtaba Khamenei: দায়িত্ব নেওয়ার পর থেকে এদকবারও প্রকাশ্যে আসেননি ইরানের নতুন সর্ব্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে জল্পনা ছড়াচ্ছিলই! তার মধ্যেই গোয়েন্দা রিপোর্টে দাবি, কোমে শহরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন মোজতবা
ইরান: ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই। মোজতবা দায়িত্ব নেওয়ার পর এক মাসের বেশি সময় পার হয়েছে, কিন্তু তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। মাঝেমধ্যে তাঁর কিছু লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে মাত্র। এই পর্যন্তই! এহেন দীর্ঘ অনুপস্থিতিতে স্বাভাবিকভাবেই একটি জল্পনা ডানা মেলেছিল, মোজতবা খামেনেই কোথায়? তিনি সুস্থ আছেন তো?
সদ্য The Times-এ প্রকাশিত একটি গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই গুরুতর অসুস্থ এবং তিনি কোমে শহরে চিকিৎসাধীন রয়েছেন। আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি এবং উপসাগরীয় বন্ধু দেশগুলির সঙ্গে ভাগ করে নেওয়া একটি কূটনৈতিক নথিতে বলা হয়েছে, খামেনেই অচেতন অবস্থায় রয়েছেন, একটি ‘গুরুতর’ শারীরিক সমস্যায় ভুগছেন। এর ফলে তিনি আপাতত দেশের কোনওরকম সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব পালন করতে পারছেন না।
advertisement
রিপোর্ট অনুযায়ী, ওই কূটনৈতিক নথিতে বলা হয়েছে, “মোজতবা খামেনেই কোম শহরে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি শাসন ব্যবস্থার কোনও সিদ্ধান্তে অংশ নিতে পারছেন না।” জানা গিয়েছে, এই নথিতে প্রথমবারের মতো মোজতবা খামেনেইর অবস্থান প্রকাশ করা হয়েছে।
advertisement
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই। তাঁর মৃত্যুর পরেই গদিতে বসেন মোজতবা। তবে আমেরিকার দাবি, ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত হয়েছেন। এমনকী তাঁর চেহারা ‘বিকৃত’ হয়ে গিয়েছে। এমনও রটেছিল যে, পুতিনের আমন্ত্রণে চিকিৎসার জন্য মোজতবাকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু The Times-এ প্রকাশিত একটি প্রতিবেদন দাবি করছে, গোয়েন্দা সূত্র বলছে মোজতবা খামেনেই ইরানেই রয়েছেন। কোম শহরে চিকিৎসাধীন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 07, 2026 10:12 AM IST










