advertisement

প্রতি বছর কীভাবে ২৪০০ কোটি টাকা লস করছে আইপিএল? হিসেব কষে জানিয়ে দিলেন লোলিত মোদি

Last Updated:

Lalit Modi: বর্তমানে তিনি আইপিএল থেকে অনেক দূরে। কিন্তু নিজের তৈরি করা প্রতিযোগিতা সবরকম খবর এখনও রাখেন। আইপিএল কীভাবে অনেক টাকার লোকসান করছে তা হিসেব করে বুঝিয়ে দিলেন লোলিত মোদি।

লোলিত মোদি
লোলিত মোদি
আইপিএলের জন্মের অন্যতম কারিগর লোলিত মোদি। ক্রিকেট বিশ্বের যে দ্রুত পরিবর্তন ঘটতে চলেছে তা অনেক দিন আগেই বঝতে পেরেছিলেন। বর্তমানে তিনি আইপিএল থেকে অনেক দূরে। কিন্তু নিজের তৈরি করা প্রতিযোগিতা সবরকম খবর এখনও রাখেন। আইপিএল কীভাবে অনেক টাকার লোকসান করছে তা হিসেব করে বুঝিয়ে দিলেন লোলিত মোদি।
আইপিএলের প্রাক্তন কর্তা সম্প্রতি বড় দাবি করেছেন। লোলিত মোদির মতে, বর্তমান সূচির কারণে প্রতি মরশুমে বিপুল অঙ্কের আয় থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দলগুলি। তিনি বলেন, দুটি নতুন দল যোগ হলেও ম্যাচের সংখ্যা বাড়ানো হয়নি, ফলে আর্থিকভাবে বড় ক্ষতি হচ্ছে।
বর্তমানে মরশুমে মোট ৭৪টি ম্যাচ হয়। কিন্তু যদি সব দলের হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলার পদ্ধতি চালু থাকত, তাহলে ম্যাচের সংখ্যা বেড়ে ৯৪ হতো। এই অতিরিক্ত কুড়িটি ম্যাচ থেকেই বড় অঙ্কের আয় আসতে পারত বলে মনে করেন তিনি। তার মতে, এই পদ্ধতিই আসল মূল্য তৈরি করে।
advertisement
advertisement
তিনি জানান, প্রতিটি ম্যাচ থেকে যে আয় হয়, তার অর্ধেক বোর্ড পায় এবং বাকি অর্ধেক দলগুলির মধ্যে ভাগ হয়। ফলে ম্যাচ কম হওয়ায় দলগুলিও বড় অঙ্কের অর্থ হারাচ্ছে। তার হিসাব অনুযায়ী, প্রতিটি দল প্রায় একশো কুড়ি কোটি টাকা করে আয় থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, যদি বেশি ম্যাচ হত, তাহলে শুধু সম্প্রচার স্বত্ব থেকেই অতিরিক্ত দুই হাজার চারশো কোটি টাকা আয় করা যেত। এর মধ্যে প্রায় অর্ধেক অর্থ দলগুলির কাছে পৌঁছাত এবং তাদের সামগ্রিক আর্থিক মূল্যও অনেক বেড়ে যেত।
advertisement
একই সঙ্গে তিনি মত দেন, সময়ের অভাব থাকলে দল বাড়ানো উচিত ছিল না। এছাড়া তিনি মনে করেন, একদিনের ক্রিকেটের গুরুত্ব এখন কমে গেছে। ভবিষ্যতে টেস্ট ও সংক্ষিপ্ত ফরম্যাটের উপরই বেশি জোর দেওয়া উচিত, কারণ সেগুলিই দর্শকদের বেশি আকর্ষণ করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রতি বছর কীভাবে ২৪০০ কোটি টাকা লস করছে আইপিএল? হিসেব কষে জানিয়ে দিলেন লোলিত মোদি
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement