advertisement

Assembly Election 2026: ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং

Last Updated:

Assembly Election 2026: হাওড়া ব্রিজ ও ষ্টেশন চত্বরে ভোট আবহে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশনের নির্দেশমতো চলছে তল্লাশি।

+
ভোট

ভোট আবহে আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা

হাওড়া, রাকেশ মাইতি: নির্বাচন আবহে জোড় নিরাপত্তা হাওড়া ব্রিজ চত্বরে! বাংলায় নির্বাচনের দামামা বেজেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই আরও রাজনৈতিক দলগুলির জোর প্রচার অভিযান শুরু হয়েছে। এই ভোট আভয়ে, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অবৈধ লেনদেন রুখতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। হাওড়া শহরের প্রবেশপথগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কার্যত দুর্ভেদ্য করে তোলা হয়েছে। বিশেষ নজরদারি চালান হচ্ছে হাওড়া স্টেশন চত্বরে যেখানে কলকাতা থেকে আসা প্রতিটি সন্দেহভাজন যানবাহনের ওপর কড়া নজর রাখছে পুলিশ। হাওড়া সিটি পুলিশ কেন্দ্রীয় বাহিনী চালাচ্ছে এই নাকা চেকিং।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই হাওড়া জেলা জুড়ে, গ্রাম শহর উভয় স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তার উপর শুরু হয়েছে ‘নাকা চেকিং’। বিশেষ করে কলকাতা থেকে হাওড়াগামী চারচাকা ও দু’চাকা গাড়িগুলিকে থামিয়ে তল্লাশি চালান হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় ২৫০টি গাড়ি পরীক্ষা করা হচ্ছে। গাড়ির মালিকের নাম, গন্তব্য এবং প্রয়োজনীয় নথি যাচাই এবং লিপিবদ্ধ করা হচ্ছে। সন্দেহজনক মনে হলেই গাড়ির ভেতর পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালান হচ্ছে। যদিও এখনও পর্যন্ত সেইরকম অবৈধ কিছু উদ্ধারের ঘটনা ঘটেনি। তবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের তৎপরতা জোরদার।
advertisement
advertisement
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্ব এখন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। ভোটের আগে বুথগুলিতে অগ্রিম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এলাকা ‘স্যানিটাইজেশন’-এর কাজ চলছে জোরকদমে। লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ২০,৬২৯টি অস্ত্র জমা পড়েছে, তবে আরও ৩২,১৮৪টি অস্ত্র জমা পড়া বাকি রয়েছে। পাশাপাশি ২৫,৩৮০টি নন-বেলএবল ওয়ারেন্ট (NBW) জারি করা হয়েছে, যার মধ্যে ৮৯৩টি কার্যকর হয়েছে, বাকি রয়েছে ২৪,৪৮৭টি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/হাওড়া/
Assembly Election 2026: ভোটের উত্তাপ বাংলা জুড়ে! আরও জোরদার নিরাপত্তা ব্যবস্থা... হাওড়া ব্রিজে চলছে নাকা চেকিং
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement