Sunrisers Leeds : 'পাকিস্তানিদের দলে নেবেন, ওরা টাকা পেয়ে ভারতীয়দেরই মারবে', সানরাইজার্সকে চাচাছোলা আক্রমণ গাভাসকরের, চাপ বাড়ছে কাব্যা মারানের
- Published by:Suman Majumder
Last Updated:
Sunil Gavaskar : সুনীল গাভাসকর এবার সানরাইজার্স লিডসকে একহাত নিলেন। কেন পাকিস্তানি স্পিনারকে নেওয়া হল ভারতীয় ফ্র্যাঞ্চাইজিতে! প্রশ্ন তুললেন তিনি।
কলকাতা : ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর প্রচণ্ড ক্ষুব্ধ সানরাইজার্স ম্যানেজমেন্টের উপর। পাকিস্তানি স্পিনার আবরার আহমেদকে দ্য হান্ড্রেড নিলামে নেওয়ার জন্য সানরাইজার্স লিডসের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
কাব্যা মারানের সহ-মালিকানাধীন সানরাইজার্স লিডস আবরার আহমেদকে ১,৯০,০০০ পাউন্ডে সাইন করিয়েছে, যা প্রায় ভারতীয় টাকায় ২.৩ কোটি টাকা। তবে এই সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রশ্ন ওঠে, কেন সানরাইজার্স লিডস পাকিস্তানি খেলোয়াড়কে বেছে নিল! বিশেষ করে গত বছর পাহেলগাঁওতে যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে।
গাভাসকরের মতে, ২০০৮ সালের মুম্বই হামলার পর পাকিস্তানি ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এগারো বছর পর ২০১৯ সালের পুলওয়ামা হামলা আবারও স্মরণ করিয়ে দেয়, কেন ভারতীয় ক্রিকেট পাকিস্তান থেকে দূরে থেকেছে। একজন পাকিস্তানি ক্রিকেটারের ওপর খরচ হওয়া অর্থ আনুমানিকভাবে ভারতের নাগরিকদের ক্ষতিতেই কাজে লাগবে।
advertisement
advertisement
গাভাসকর বলেন, “ভারতীয় মালিকের পাকিস্তানের ক্রিকেটার কেনার সিদ্ধান্ত অবাক করেছে। পাকিস্তানের ক্রিকেটারদের যে টাকা দেওয়া হবে, সেখান থেকে নিজেদের দেশে কর দেবে তারা। সেই করের টাকায় বন্দুক কেনা হবে। তাতে ভারতীয় সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হবে। অর্থাৎ, পাকিস্তানের ক্রিকেটারদের কিনলে পরোক্ষভাবে নিজের দেশেরই ক্ষতি। সেটাই করেছে সানরাইজার্স।”
আরও পড়ুন- টি-২০ দল থেকে বাদ! তাঁর পরবর্তী লক্ষ্য কি? জানিয়ে দিলেন ওডিআই অধিনায়ক শুভমান গিল
বিসিসিআই কিছুদিন আগে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। যদি এমন সিদ্ধান্ত নেওয়া যায়, তাহলে সানরাইজার্স লিডসকে পাকিস্তানি ক্রিকেটার নেওয়া হল কেন! পাকিস্তানি ক্রিকেটারদের কী করে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি এখনও বিনা বাধায় দলে নেয়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 4:42 PM IST











