advertisement

Viral Video: বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video of Couple fell down on stage: ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ৷ একটি বিয়েতে তুমুল আয়োজন করা হয়েছিল ৷ যার মধ্যে ছিল বর-বউয়ের এই গ্র্যান্ড এন্ট্রি ৷ কিন্তু মাটি থেকে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়বস্তুটি ভেঙে পড়ে ৷

Screengrab
Screengrab
রায়পুর: বিয়েতে কিছু নতুনত্ব করতে অনেকেই চান ৷ যার যেমন বাজেট, তার মধ্যেই ইভেন্টের ব্যবস্থা করেন ৷ তবে সম্প্রতি একটি ভাইরাল (Viral Video) হওয়া ভিডিওতে যা দেখা গিয়েছে, তাতে চোখ কপালেই উঠবে যে কারোরই ৷ অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন বর এবং বউ ৷ বিয়ের দিনই সবার সামনে ঘটে গেল এই দুর্ঘটনা (Couple fell down on stage)  !
বিয়েতে গ্র্যান্ড এন্ট্রির ব্যবস্থা করা হয়েছিল বর-বউয়ের (Grand Entry of Bride-Groom) ৷ কিন্তু স্টেজের মধ্যে যে ঝুলন্ত দোলনার মতো জিনিসটি বানানো হয়েছিল, তা অল্প কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে মাটিতে ৷ তার মধ্যেই দাঁড়িয়ে ছিলেন পাত্র ও পাত্রী ৷ বেশ কিছু সুপারহিট হিন্দি গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে ৷ কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে গেল এই দুর্ঘটনা ৷ ভাগ্য ভালো যে ঘটনায় বর-বউ দু’জনে চোট পেলেও তা বড়সড় নয় ৷ আর একটু হলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত নবদম্পতির ৷
advertisement
advertisement
তবে এই ভাবে বিয়ের দিনে এমন ঘটনা সত্যি ভয়াবহ ! বিয়েতে উপস্থিত অতিথিরা প্রত্যেকেই যখন আনন্দ, নাচ-গান করছেন, তখনই ঘটে যায় এই দুর্ঘটনা (Couple fell down on stage) ৷ এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল ৷
advertisement
ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের ৷ একটি বিয়েতে তুমুল আয়োজন করা হয়েছিল ৷ যার মধ্যে ছিল বর-বউয়ের এই গ্র্যান্ড এন্ট্রি ৷ কিন্তু মাটি থেকে ওঠার অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়বস্তুটি ভেঙে পড়ে ৷ সেইসময়ে অনেকেই দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন ৷ সবার চোখের সামনেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা ৷ দড়ি ছিঁড়েই এই বিপত্তি বলে জানা গিয়েছে ৷ প্রায় ১২ ফুট উপরে ওঠার পর বর-বউকে নিয়ে ভেঙে পড়ে দোলনাটি ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়েতে বর-বউকে নিয়ে স্টেজেই ভেঙে পড়ল দোলনা ! সাংঘাতিক ঘটনার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement