advertisement

Purulia News: আবহাওয়ার খামখেয়ালি মেজাজ! অকাল বর্ষায় গ্রীষ্মের মরশুমি ফলের চাষে বিরাট ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার অসহায় চাষিরা

Last Updated:

Purulia News: খামখেয়ালি আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। প্রাকৃতিক দুর্যোগের জেরে পুরুলিয়ায় বিঘার পর বিঘা গ্রীষ্মের মরশুমি ফল ও সবজি নষ্ট হয়ে গিয়েছে। সরকারি সহযোগিতার অপেক্ষায় অসহায় চাষিরা।

+
খামখেয়ালি

খামখেয়ালি আবহাওয়ায় পুরুলিয়ায় বিঘার পর বিঘা ফসল নষ্ট

মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: খামখেয়ালি আবহাওয়া দক্ষিণবঙ্গ জুড়ে। পুরুলিয়াতেও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে প্রায়দিনই। আর এই খামখেয়ালি আবহাওয়ার জেরে চরম সমস্যায় পড়েছেন জেলার চাষিরা। কখনও কুয়াশার চাদরে ঢাকছে পুরুলিয়া, আবার কখনও হচ্ছে বৃষ্টি।‌ কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে দেখা যাচ্ছে।‌ এতে বিপাকে পড়েছেন চাষিরা। ‌
পুরুলিয়া জেলার মানবাজার এক নম্বর ব্লকের কামতা জাঙ্গীদিরি অঞ্চলের কুদা ও ডাকাকেন্দু গ্রামের কৃষকেরা চরম সমস্যায় পড়েছেন। আচমকা প্রবল বৃষ্টির ফলে বিঘার পর বিঘা ফল ও সবজি নষ্ট হয়ে গিয়েছে। মাঠ ভরা ফসল নষ্ট হওয়ায় চোখের জল ফেলছেন চাষিরা।
আরও পড়ুনঃ মাঠে ফসল কাটতে গিয়ে বিষধরের ছোবল! দেবদূতের মতো এসে প্রাণ বাঁচালেন বিএসএফ, সাপের ছবি দেখিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ
পুরুলিয়া জেলার এই এলাকার কৃষকেরা প্রধানত অর্থকারী ফসলের উপর নির্ভরশীল। এই মরশুমে তারা ১০০ বিঘার বেশি জমিতে বিপুল পরিমাণ টাকা খরচ করে তরমুজ, শশা, টমেটো ও মরশুমি সবজি চাষ করেছিলেন। কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টিতে গাছের ডগা ভাঙতে শুরু করে। ফলে ফসল ছিদ্র হতেও শুরু করেছে। কৃষকদের দাবি, যে ভাবে তাদের ফসল নষ্ট হয়েছে তাতে চাষের আসল খরচটুকুও উঠবে না।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে ভোটের আবহে শান্তিপুরের আদিবাসী অধ্যুষিত ‘এই’ গ্রামে হয়ে গেল নির্বাচন! হাসিমুখে প্রথম ভোট দিল ভোটাররা
এ বিষয়ে এক চাষি অনুপ রুইদাস বলেন, এই চাষের উপরেই তারা নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগের ফলে তাদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। যদি সরকারিভাবে কোনও সহযোগিতা পাওয়া যায় তাহলে তারা ক্ষতি সামাল দিতে পারবে। তা না হলে তারা বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। ঘুরে দাঁড়ানোর পথও পাবেন না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহু কৃষক ধার দেনা করে কৃষিকাজ করেন। প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। এলাকার কৃষিজীবী মানুষজন এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন। কারণ তারা যদি সরকারি সুবিধা না পায় তাহলে আগামী দিনে তাঁদের চরম দুর্ভোগের মুখে পড়তে হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: আবহাওয়ার খামখেয়ালি মেজাজ! অকাল বর্ষায় গ্রীষ্মের মরশুমি ফলের চাষে বিরাট ক্ষতি, সরকারি সাহায্যের আশায় পুরুলিয়ার অসহায় চাষিরা
Next Article
advertisement
Farakka TMC MLA Manirul Islam: কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
কংগ্রেসের থেকে ফরাক্কা ছিনিয়ে নিয়েছিলেন! সেই মণিরুলই এবার নির্দল প্রার্থী, তৃণমূলের পথের কাঁটা দলেরই বিধায়ক
  • আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত নির্দল প্রার্থী হিসেবেই মনোনয়ন জমা দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement