advertisement

Weekend Trip: দিঘা-বকখালি অনেক হয়েছে! ভিড় নেই, আছে শুধু নীল জলরাশি, এবার মাত্র ২০০ টাকায় রাত কাটান সাগরের ধারে

Last Updated:
Weekend Trip: কম খরচে সমুদ্র ভ্রমণ করতে চান? অল্প টাকায় থাকা-খাওয়া, সহজ যাতায়াত এবং শান্ত সমুদ্রতট—সব মিলিয়ে এটি এখন জনপ্রিয় পর্যটনকেন্দ্র। কীভাবে যাবেন, কত খরচ পড়বে সব জেনে নিন।
1/6
দিঘা, বকখালির মত এখন পর্যটকদের কাছে টানছে গঙ্গাসাগরও। গঙ্গাসাগর এখন আর শুধুমাত্র ধর্মীয় স্থান নয়, এখন তা বিশ্বমানের পর্যটনক্ষেত্র। গঙ্গাসাগরের যাত্রাপথ আগের মতো দুর্গম না থাকায় এখন অনেক সহজেই পৌঁছে যাওয়া যায় সাগরে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)

2/6
পর্যটকদের কথা মাথায় রেখে সরকারিভাবে কম খরচে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে নন এসি ডবল বেড ৮০০ টাকায়, ডরমেটরি ২০০ টাকায়, এসি ডবল বেড ১০৫০ টাকায়, কটেজ ১৯৫০ টাকা ও এসি ট্রিপল বেড ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। খুব খরচে এখানে থাকতে পারবেন আপনি।

3/6
গঙ্গাসাগরের যাত্রাপথ আগের মতো দুর্গম না থাকায় এখন অনেক সহজেই পৌঁছে যাওয়া যায় সাগরে। বছরের অন‍্যান‍্য সময়, বিশেষ করে গঙ্গাসাগর মেলার সময় সাগরসঙ্গমে অত‍্যাধিক ভিড় থাকে। সে কারণে অনেকেই সে সময় পবিত্র তীর্থভূমি এড়িয়ে যান। তবে বছরের অন্যান্য সময় ভিড় অতটা না থাকায় বিনা সমস্যায়, শান্তিতে নির্দ্বিধায় গঙ্গাসাগর দর্শন করে আসা যায়।

4/6
গঙ্গাসাগরের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে মন। বিস্তীর্ণ বেলাভূমি, সাগরসঙ্গম ও বঙ্গোপসাগরের জলরাশি ভাসিয়ে নিয়ে যায় নৈস্বর্গিক শান্তিময় পরিবেশে। পাশাপাশি কপিল মুনির আশ্রমে দর্শন তো থাকেই।

5/6
আগের তুলনায় সমুদ্রতট অনেকটাই এগিয়ে এসেছে সাগরে। উল্টোদিকে বকখালিতে বেড়েছে সমুদ্রতট। ফলে অনেক পর্যটকই এখন পছন্দ করছেন সাগরের বেলাভূমিকে। এখন প্রতি সপ্তাহেই ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।

6/6
গঙ্গাসাগরে আসতে হলে আপনাকে শিয়ালদহ থেকে ট্রেনে চেপে আসতে হবে কাকদ্বীপে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ ট্রেনভাড়া ২৫ টাকা। কাকদ্বীপ স্টেশনে নামার পর টোটোয় করে লট নং ৮ এ পৌঁছাতে হবে৷ ভাড়া ২০ টাকা। সেখান থেকে ভেসেলে কচুবেড়িয়া, ভেসেল খরচ ৮ টাকা। এরপর প্রায় ৩০ কিমি আপনাকে বাসে করে যেতে হবে ভাড়া মাত্র ৩০ টাকা। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)