advertisement

CPIM Candidates List: বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্নার, সেই সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন এবার কালীগঞ্জের CPIM প্রার্থী

Last Updated:

CPIM Candidates List: জল্পনা ছিলই। অবশেষে কালীগঞ্জ কেন্দ্র থেকে ভোটে দাঁড়ালেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন।

তামান্নার মা এবার প্রার্থী
তামান্নার মা এবার প্রার্থী
কলকাতা: সন্তানহারা মা, সাবিনা ইয়াসমিন। ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল যাঁর মেয়ে তামান্নার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে এখনও অনড় সাবিনা কি এবার বিধানসভা ভোটের প্রার্থী হবেন? সে নিয়ে জল্পনা ছিলই। অবশেষে সোমবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানালেন, কালীগঞ্জ কেন্দ্র থেকে সেই তামান্নার মা সাবিনা ইয়াসমিন প্রার্থী হচ্ছেন।
এর আগে তামান্নার মা বলেছিলেন, ‘মেয়ের ন্যায়বিচার ছাড়া আর কিছুই চাই না। সত্যি বলতে, রাজনীতি সম্পর্কে তো কিছু বুঝিও না।’ CPIM কিংবা অন্য কোনও দলের পক্ষ থেকে প্রস্তাব এসেছিল ভোটে দাঁড়ানোর? এ প্রশ্নের উত্তরে তাঁর বক্তব্য ছিল, ‘এখনও আমার কাছে এমন কোনও প্রস্তাব আসেনি। প্রস্তাব এলেও আমি রাজি হব কি না, জানি না। কারণ আমি কিংবা আমার পরিবারের রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি কখনও এমন প্রস্তাব আসেও, তাহলে ভাবনাচিন্তা করে দেখব। সে মুহূর্তে আমার মন কেমন থাকবে, তার উপর নির্ভর করে ভেবে দেখব।’ কিন্তু সেই সব সংশয় দূরে সরিয়ে অবশেষে প্রার্থী হলেন তিনি।
advertisement
advertisement
তবে CPIM তাঁকে কালীগঞ্জ থেকে দাঁড় করাতে চায়, এই জল্পনা কানে এসেছিল তামান্নার মায়েরও। তিনি বলেন, ‘আমিও নানা জায়গা থেকে শুনেছি। গ্রামের অনেকেও বলাবলি করেছে, এবারের ভোটে আমি নাকি প্রার্থী। আমার আব্বা তো শুনেই কান্নাকাটি করতে শুরু করেছে। বলছে, আমার মেয়েটা মরে যাবে, ওকে মেরে ফেলে দেবে।’
advertisement
শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন তামান্নার মা। তিনি বলেন, ‘এখনকার যে সরকার আছে, তারা যেন ধ্বংস হয়ে যায়। তেমনটা হলে তামান্নার মায়ের থেকে বেশি শান্তি আর কেউ পাবে না। এই শাসকদলের গুরুত্ব তো কোনও দিনই ছিল না আমার কাছে, এখন তো দেখছি, আমার কোল খালি শুধু নয়, কোনও মেয়েই নিরাপদ নয় এই জমানায়। কোনও একটা কাজ ঠিক করছে না এই শাসকদল। আমাদের ট্যাক্স নিয়েই আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। ওরা কারও বাবার ঘর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে না। যে সরকার আসবে সে-ই দেবে এই টাকা।’ এবার সেই সাবিনা ইয়াসমিন বিধানসভা ভোটে লড়ছেন কালীগঞ্জ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
CPIM Candidates List: বোমার আঘাতে মৃত্যু হয়েছিল তামান্নার, সেই সন্তানহারা মা সাবিনা ইয়াসমিন এবার কালীগঞ্জের CPIM প্রার্থী
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement