advertisement

Aparna Sen: 'কাদের জন্য সিনেমা বানাব, সবাই তো...' তবে কি চলচ্চিত্র থেকে অবসর নিতে চলেছেন অপর্ণা সেন?

Last Updated:

Aparna Sen: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিমানের সুর ধরা দিয়েছে কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনেরগলায়৷ এবং আগামী দিনের আশঙ্কার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি৷ বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এইভাবে টানা চলতে থাকলে বাংলার সিনেমার টিকে থাকা খুবই কঠিন,এমনটাই বলেছেন অপর্না সেন৷

অবসর নিতে চলেছেন অপর্ণা সেন?
অবসর নিতে চলেছেন অপর্ণা সেন?
কলকাতা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেনের কন্ঠে এবার হতাশার সুর৷ একাধারে অভিনেত্রী অন্যদিকে পরিচালকের এক কথাতেই তুমুল শোরগোল পড়ে গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিমানের সুর ধরা দিয়েছে তাঁর গলায়৷ এবং আগামী দিনের আশঙ্কার কথা স্পষ্টভাবে জানিয়েছেন তিনি৷ বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রি এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এইভাবে টানা চলতে থাকলে বাংলার সিনেমার টিকে থাকা খুবই কঠিন,এমনটাই বলেছেন অপর্না সেন৷
সম্প্রতি ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-পডকাস্টে লেখিকা-পডকাস্টার শ্রীময়ী কুণ্ডুকে নিজের একরাশ অভিমানের কথা জানিয়েছেন অপর্ণা সেন৷ পাশাপাশি বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান অবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন পরিচালক। কোভিডের সময় থেকেই টলিউডের বক্স অফিসে ধস নেমেছে৷ তার মতে, টেলি ইন্ডাস্ট্রি হয়তো কোনওমতে টিকে যাবে, কিন্তু মেগা ধারাবাহিক দর্শকদের রুচি নষ্ট করে দিচ্ছে৷ তিনি আরও বলেন, আমি কাদের জন্য ছবি বানাব? দর্শক কোথায়? সবাই তো এখন টিভি নিয়ে ব্যস্ত, তার আর ছবি বানানোর আর কোনও উৎসাহ পাচ্ছি না৷ অপর্না সেনের এই মন্তব্যের পরই জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তবে কি সত্যিই চলচ্চিত্র থেকে অবসর নিচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী৷
advertisement
আরও পড়ুন-১৯৮৪-তে রাজনীতিতে যোগ, বিপুল ভোটে জিতেও পদত্যাগ করেছিলেন অমিতাভ, কোন কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন বিগ বি? জানুন সেই অজানা কাহিনি
পরিচালক অভিনেত্রীর শেষ পরিচালিত ছবি ‘দ্য ব়্যাপিস্ট’নিয়ে চিন্তায় রয়েছেন৷ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতলেও,কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবেএই ছবি, তা তিনি জানেন না। আক্ষেপের সুরে তিনি আরও বলেন, আমার অনেক কিছু বলার আছে, কিন্তু শুনবে কে? হয়তো ছোট অংশের দর্শক আছে, কিন্তু সেটা কি যথেষ্ঠ?
advertisement
advertisement
আরও পড়ুন-মাত্র ১৫ বছরে পর্ন সাইটে জাহ্নবী ! বন্ধুদের ফোনে নিজেকে দেখেই শিউরে ওঠেন শ্রীদেবী কন্যা, তারপরই…
১৯৬১ সালে মাত্র ১৬ বছর বয়সে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ (সমাপ্তি) ছবির মাধ্যমে মৃন্ময়ী চরিত্রে অভিনয় জীবনের শুরু অপর্ণা সেনের। তারপরই অভিনেত্রী হিসেবে বিপুল জনপ্রিয়তা পানতিনি। ১৯৮১ সালে ‘৩৬ চৌরঙ্গী লেন’ দিয়ে পরিচালনা শুরু, তারপরই জিতে নেন সেরা পরিচালকের জাতীয় পুরস্কার। ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘যুগান্ত’, পরমা’, ‘পারমিতা’‘দ্য জাপানিজ ওয়াইফ’,‘সোনাটা’ ‘গয়নার বাক্স’- প্রত্যেকটি অনবদ্য ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন৷
advertisement
সত্যজিৎ রায়, মৃণাল সেনের হাত ধরে যেমন একাধিক কালজয়ী ছবিতে অভিনয় করেছেন, তেমনই পরিচালকের আসনেও তিনি সকলের মন জয় করে নিয়েছেন৷ ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে খুব শীঘ্রই অভিনেত্রী হিসেবে অপর্না সেনকে দেখা যাবে তাঁর মেয়ে কঙ্কনা সেন শর্মার ওয়েব সিরিজ ‘ওয়েলকাম টু খোয়া মহল’-এ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparna Sen: 'কাদের জন্য সিনেমা বানাব, সবাই তো...' তবে কি চলচ্চিত্র থেকে অবসর নিতে চলেছেন অপর্ণা সেন?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement