advertisement

TMC Candidates: ঘোষণার আগেই দেওয়ালে লেখা হয়ে গেল তৃণমূল প্রার্থীর নাম! কোন কেন্দ্র জানেন? কে দাঁড়াচ্ছেন! তুমুল চমক

Last Updated:

TMC Candidates: এখনও তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষিত হয়নি। তার আগেই দেওয়ালে লেখা হয়ে গেল এক প্রার্থীর নাম।

কোন প্রার্থীর নাম দেওয়ালে লেখা হল?
কোন প্রার্থীর নাম দেওয়ালে লেখা হল?
খেজুরি: দলের তরফে নাম ঘোষণার আগেই তৃণমূল প্রার্থী হিসেবে দেওয়ালে নাম তৃণমূল নেতার। খেজুরি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম লেখা হয়েছে রবীন মণ্ডলের। জোড়াফুল প্রতীকের পাশে খেজুরিতে তৃণমূল প্রার্থী হিসেবে রবীন মণ্ডলের নাম দেওয়ালে লেখায় জোর শোরগোল খেজুরিতে। দল প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবুও কেন দেওয়ালে তৃণমূল প্রার্থী পরিচয় দিয়ে একজনের নাম লেখা হল? অঞ্চল নেতৃত্বের কাছে কারণ জানতে চাইল খেজুরি ব্লক তৃণমূল নেতৃত্ব।
রবিবার হঠাৎ করে দেখা যায় খেজুরির বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনে তৃণমূল প্রার্থী রবীন মণ্ডলের নাম লেখা হয়। যা নিয়ে হইচই শুরু হয়ে যায়। ঘটনায় বিরক্ত এবং ক্ষুব্ধ ব্লক তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছে অঞ্চল নেতৃত্বের কাছে। জানতে চাওয়া হয়েছে, দলের রাজ্য নেতৃত্বের ঘোষণা করার আগে কীভাবে কেন একজনের নাম প্রার্থী পরিচয় দিয়ে জোড়াফুল প্রতীকের প্রার্থী বলে দেওয়ালে নাম লেখা হল।
advertisement
advertisement
এদিকে, ভোটের তারিখ ঘোষণা হলেও কোন দলেরই প্রার্থীর নাম এখনও ঘোষিত হয়নি। তাও নন্দীগ্রামের দেওয়ালে দেওয়ালে শুভেন্দু অধিকারীর নাম লেখা শুরু করল বিজেপি কর্মীরা৷ পদ্মফুল প্রতীকের পাশে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছে দলের কর্মীরা। রবিবার সকালেই নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, নন্দীগ্রাম তাঁর কাছে প্রথম পছন্দ। তাই দল জানতে চাইলে তিনি নন্দীগ্রামের কথা জানাবেন বলেছিলেন তিনি। আজ বিকেল থেকে নন্দীগ্রামের জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর নামে দেওয়াল লিখন শুরু করেছে।
advertisement
প্রসঙ্গত, নন্দীগ্রাম থেকেই লড়তে চান শুভেন্দু৷ রবিবার তিনি জানান, ‘‘ভবানীপুর নিয়ে তিনি বলেন আমার ভাবার কোন নেই। এখানে ব্যক্তি সিদ্ধান্ত হয়না। এখানে সমষ্টিগত সিদ্ধান্ত হয়। আমাকে জিজ্ঞেস করলে আমি বলব আমি নন্দীগ্রামে লড়ব। নন্দীগ্রাম আমার ভদ্রাসন। আমার আত্মিক সম্পর্ক। আমাকে যদি লড়তেই হয় নন্দীগ্রাম রেখে লড়ব। নন্দীগ্রাম নিয়ে কোনও দ্বিচারিতা নেই। দল যদি ভাবে এটাকে রেখে অন্য ভাবনা করা যেতে পারে।’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Candidates: ঘোষণার আগেই দেওয়ালে লেখা হয়ে গেল তৃণমূল প্রার্থীর নাম! কোন কেন্দ্র জানেন? কে দাঁড়াচ্ছেন! তুমুল চমক
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement