advertisement

Iran America War: শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র! এ কী দিয়ে হামলা চালাল ইরান! ছারখার হচ্ছে ইজরায়েল?

Last Updated:

Iran America War: সেজিল মিসাইল দিয়ে এবার হামলা চালাল ইরান। আঘাত লাগল ইজরায়েলের লক্ষ্যবস্তুতে।

এ কোন অস্ত্র ব্যবহার করল ইরান!
এ কোন অস্ত্র ব্যবহার করল ইরান!
তেহরান: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) রবিবার ইজরায়েলি লক্ষ্যবস্তুতে ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর দাবি করেছে। ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে এমনটা বলা হয়। তাসনিম নিউজ বলছে, ইরানে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা–ইজরায়েলের আগ্রাসন শুরুর পর তেহরান প্রথমবার এই কৌশলগত সলিড-ফুয়েল সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করল।
আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য মতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম।
advertisement
advertisement
ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৫ ইজরায়েলি নিহত হয়েছেন। ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা (এমডিএ) এই তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৯০০ জনের বেশি ইজরায়েলি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। রবিবার ৬৯ জন ইজরায়েলি আহত হন বলে জানায় ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা।
advertisement
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইজরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার এই যুদ্ধের ১৭তম দিন। এদিকে, শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যাঁরা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran America War: শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র! এ কী দিয়ে হামলা চালাল ইরান! ছারখার হচ্ছে ইজরায়েল?
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement