Arijit Singh-Qazi Touqeer: যার কাছে প্রতিযোগিতার মঞ্চে হেরেছিলেন অরিজিৎ, সেই 'ফ্লপ' গায়ক জিয়াগঞ্জে এলেন কী চাইতে?
- Reported by:KOUSHIK ADHIKARY
- Published by:Pooja Basu
Last Updated:
এবার সেই জনপ্রিয়তা পুনরুদ্ধার করতেই কি অরিজিৎ সিং -এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি? নাকি শুধু মাত্র পুরনো বন্ধুত্বের টানে জিয়াগঞ্জে পা রাখলেন ফেম গুরুকুল খ্যাত এই গায়ক। যদিও কাজীর এই জিয়াগঞ্জ সফরের মূল উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
মুর্শিদাবাদ: বন্ধুর টানে কাশ্মীর থেকে সোজা মুর্শিদাবাদ। আমির ও সলমনের গার্লফ্রেন্ডের পরে এবার জিয়াগঞ্জে হাজির কাজী তৌকি। সালটা ২০০৫। জেন ওয়াইয়ের আলাপ আলোচনায়, আড্ডায় তখন তুমুল আলোচিত নাম রিয়েলিটি শো, 'ফেম গুরুকুল'। কিন্তু কালের প্রবাহে স্মৃতির স্মরণি থেকে সেই রিয়েলিটি শো-এর নাম কিছুটা মলিন হয়ে গেলেও তার প্রতিযোগীরা কিন্তু আজও হারিয়ে যায়নি।
advertisement
বিশেষ করে ভারতের অন্যতম নামজাদা প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং-এর দৌলতে বারবার জেন ওয়াইয়ের স্মৃতিতে ভেসে আসে 'ফেম গুরুকুল'। আজ থেকে ২১ বছর আগে সেই মঞ্চে ষষ্ঠ স্থান থেকে ছিটকে যাওয়া অরিজিৎ সিং আজ দেশের এক নম্বর গায়ক। অথচ সেদিনের ফেম গুরুকুলে রূপলেখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে প্রথম স্থানাধিকারী কাশ্মীরের কাজী তৌকিরকে মানুষ প্রায় ভুলতেই বসেছিল।
advertisement
advertisement
উল্লেখ্য, ২০০৫ সালে ফেম গুরুকুলের মঞ্চে রূপকথার সাথে যৌথভাবে সেরার শিরোপা পান কাশ্মীরের কাজী তৌকির। ফেম গুরুকুলে প্রবেশের আগে সংগীতের কোনও তালিম ছিল না তাঁর। কিন্তু ফেম গুরুকুলের কঠোর অধ্যাবসায় তাঁকে সেরার আসনে বসিয়েছিল। পরবর্তীকালে গুটি কয়েক সিনেমায় প্লে ব্যাক গান করার সুযোগ পেলেও অনুরাগীদের মন থেকে ক্রমশই হারিয়ে গিয়েছিল কাজীর সেই জনপ্রিয়তা।
advertisement
এবার সেই জনপ্রিয়তা পুনরুদ্ধার করতেই কি অরিজিৎ সিং -এর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি? নাকি শুধু মাত্র পুরনো বন্ধুত্বের টানে জিয়াগঞ্জে পা রাখলেন ফেম গুরুকুল খ্যাত এই গায়ক। যদিও কাজীর এই জিয়াগঞ্জ সফরের মূল উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার পর নিজের মতো করে কাজ করতে চান বলে, আগেই ঘোষণা করেছিলেন অরিজিৎ। একসময়ের সহযোদ্ধা কাজীকে সঙ্গে নিয়ে নতুন কোনও প্রজেক্টে একসঙ্গে অরিজিৎ কাজ করবেন বলেও অনেকের ধারণা। দীর্ঘ একুশ বছর পর দুই পুরনো বন্ধু একসঙ্গে কোনও সঙ্গীত পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন বলেও অনেকের ধারণা।
advertisement
প্রসঙ্গত , ২০২৬ সালের জানুয়ারি মাসে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্লে ব্যাক গানের জগত থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন অরিজিৎ সিং। যদিও হাতে থাকা আগের কাজ বা 'পেন্ডিং অ্যাসাইনমেন্ট'গুলো তিনি শেষ করবেন বলেও জানান। তাই চলতি বছরেও সিনেমার পর্দায় অরিজিৎ -এর বেশ কিছু নতুন গান শুনতে পাবেন বলে আশাবাদী তাঁর আপামর অনুরাগীরা।
advertisement
advertisement
যদিও প্লেব্যাক গান থেকে অবসর নেওয়ার পাশাপাশি গায়ক তাঁর অনুরাগীদের জানিয়ে দিয়েছেন, এবার থেকে নতুন কাজে মনোনিবেশ করবেন তিনি। কিন্তু গানের জগতের এই নতুন কাজ ঠিক কী, তা এখনও অজানা। রিয়েলিটি শো উপস্থাপনের মাধ্যমে নতুন প্রতিভাদের সঙ্গীত জগতে নিয়ে আসা নাকি পছন্দের গায়ক গায়িকাদের সঙ্গে সুর বাঁধা, কোন পথে এবার এগোবে অরিজিৎ-এর এই মিউজিক্যাল জার্নি, তা দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতেই হবে।








