advertisement

ক্রমশ উত্তরে সরছে মৌসুমী অক্ষরেখা, অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে

Last Updated:

টানা বৃষ্টির মধ্যেই ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গে ৷ এ মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরঙ্গের জেলাগুলিতে ৷ নাগাড়ে বৃষ্টিতে বির্যস্ত জনজীবন ৷ জলমগ্ন হয়ে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ৷

#জলপাইগুড়ি: টানা বৃষ্টির মধ্যেই ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গে ৷ এ মাসের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরঙ্গের জেলাগুলিতে ৷ নাগাড়ে বৃষ্টিতে বির্যস্ত জনজীবন ৷ জলমগ্ন হয়ে রয়েছে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ৷
এরমধ্যেই ফের অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হল উত্তরবঙ্গের পাঁচ জেলায় ৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামিকাল থেকে তিন দিন ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ৷ আজও উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ ২০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টির সতর্কতা দিয়েছেন আবহাওয়াবিদরা ৷
advertisement
advertisement
মালদহ ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টি হবে ৷ সোম, মঙ্গলবার তিন জেলায় ভারী বৃষ্টি হবে ৷ সোমবার সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর সূত্রে খবর, বৃষ্টির জন্য দায়ী মৌসুমী অক্ষরেখাটি রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ৷ ক্রমশ উত্তরদিকে অক্ষরেখা সরছে সেই অক্ষরেখা ৷ ফলে সরাসরি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তরবঙ্গে ৷ তার জেরেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরে ৷
advertisement
এদিকে বর্ষার খামখেয়ালির চক্করে পড়েছে দক্ষিণবঙ্গ ৷ উত্তর ভেসে গেলেও দক্ষিণের ভাগ্যে ছিটেফোঁটা ৷ বর্ষার আকাশ ঝকঝকে নীল ৷ সঙ্গে মেঘ ও রোদের খেলাও চলছে ৷ আলিপুর সূত্রে জানা গিয়েছে, কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ৷ তবে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতায় অস্বস্তি বাড়বে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ক্রমশ উত্তরে সরছে মৌসুমী অক্ষরেখা, অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement