advertisement

Teacher Recruitment: মোটা অঙ্কের বেতন! জেলার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার সুযোগ! স্নাতক হলে আজই আবেদন করুন

Last Updated:

Teacher Recruitment: স্নাতক পাশেই শিক্ষক নিয়োগ করতে চলেছে জেলার নামকরা ইংলিশ মিডিয়াম স্কুল। অ্যাকাউন্টেন্সি ও ইকোনমিক্স বিষয়ে পিজিটি শিক্ষক নিয়োগ করবে এই বিদ্যালয়।

শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ
মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন? শিক্ষকতার সুযোগ রয়েছে জেলার এক নামকরা বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে। ইতিমধ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক পাশেই আবেদন করা যাবে। নবীন প্রার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অ্যাকাউন্টেন্সি ও ইকোনমিক্স বিষয়ে পিজিটি শিক্ষক নিয়োগ করতে চলেছে এই বিদ্যালয়। পাশাপাশি প্রাইমারি টিচার পদেও নিয়োগ হবে। সিআইএসসিই বোর্ড অনুমোদিত পূর্ব মেদিনীপুর জেলার এগরা পাবলিক স্কুলে এই নিয়োগ করা হবে। আগ্রহীদের ৮ এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে।
বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পিজিটি শিক্ষকের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু যোগ্যতা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি থাকা জরুরি। সঙ্গে বি.এড ডিগ্রিও থাকতে হবে। এই দু’টি বিষয়ে মোট দু’জন শিক্ষক নিয়োগ করা হবে। অন্যদিকে, প্রাইমারি টিচার পদে আবেদন করতে হলে যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে দুই ক্ষেত্রেই প্রার্থীদের ইংরেজিতে সাবলম্বী হতে হবে। যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল তাই সাবলীলভাবে ইংলিশে কথা বাধ্যতামূলক। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার মান বজায় রাখতে যোগ্য প্রার্থীদেরই বেছে নেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ আকর্ষণীয় বেতন কাঠামো, শিলিগুড়ির আর্মি প্রি-প্রাইমারি স্কুলে শীঘ্রই চাকরির সুযোগ! আবেদনের খুঁটিনাটি জানুন
বেতন প্রসঙ্গে বিদ্যালয়ের তরফে জানান হয়েছে, নির্বাচিত প্রার্থীদের শুরুতেই আকর্ষণীয় বেতন দেওয়া হবে। অভিজ্ঞতা অনুযায়ী বেতন বাড়ার সুযোগও থাকবে। আবেদন করার জন্য প্রার্থীকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সমস্ত নথিপত্র জমা দিতে হবে। সম্পূর্ণ জীবনপুঞ্জী বা বায়োডাটা পাঠাতে হবে সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রত্যায়িত কপি দিতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ৮ এপ্রিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ হাতের লেখার ধরনই জানাবে আপনি কেমন মানুষ! কেমন লেখা হলে কোন স্বভাবের অধিকারী হন কেউ? জানুন
আবেদন পাঠান যাবে ডাকযোগে বা ই-মেলের মাধ্যমে। ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা- এগরা পাবলিক স্কুল, এগরা, পূর্ব মেদিনীপুর, পিন-৭২১৪২৯। এ ছাড়াও career.eps15408@gmail.com ই-মেলে আবেদন করা যাবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর জানিয়েছেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে করা হবে। যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বাছাই হবে। বেতনও আকর্ষণীয়। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে। অবশ্যই প্রার্থীদের ইংলিশে কথা বলায় স্বাবলম্বী হওয়া জরুরি।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher Recruitment: মোটা অঙ্কের বেতন! জেলার নামী ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার সুযোগ! স্নাতক হলে আজই আবেদন করুন
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement