Weekend Trip: শুশুনিয়া পাহাড়ের কোলে বিদেশের স্বাদ! সুইমিং পুল ও লাক্সারি রুমে ঠাসা এই রিসোর্টে উইকেন্ড কাটান রাজকীয় স্টাইলে
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের পাশে দারুন রিসোর্ট, সুইমিং পুল, লাক্সারি রুম ও নিরিবিলি পরিবেশে কাটান শান্ত সময়। উইকএন্ড ট্রিপের জন্য এটি হতে পারে পারফেক্ট ডেস্টিনেশন
advertisement
এই রিসোর্টটির অন্যতম আকর্ষণ একটি সুইমিং পুল। পুলের জল নীল। পরিষ্কার পরিচ্ছন্ন এই সুন্দর সুইমিংপুলে সময় কাটাতে বেশ সুন্দর লাগবে। গরম কালে পুলের জল যেন গায়ে আরামের স্পর্শ দেবে। পরিবার হোক কিংবা বন্ধুদের সঙ্গে এটি একটি দারুন জায়গা। আর সামনে সুবিশাল শুশুনিয়া পাহাড়। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
advertisement
advertisement
advertisement
এই জায়গায় রুম ভাড়া সাধারণত সাড়ে চার হাজার থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে ওঠানামা করে। সুযোগ সুবিধা ও লোকেশান অনুযায়ী দাম যথেষ্ট বেশি মনে হলেও, "এক্সপেরিয়েন্স" হিসেবে যারা নিতে চান, বা যারা বাইরে থেকে আসছেন তাদের জন্য একটি সার্থক জায়গা হতে পারে। যারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্তিতে সময় কাটাতে চান, তাদের জন্য এই রিসোর্ট হতে পারে একেবারে পারফেক্ট গন্তব্য।









