Dilip Ghosh Nomination: বঙ্গ রাজনীতিতে অন্য় দৃশ্য়! মনোনয়ন পত্র জমা দিচ্ছেন দিলীপ ঘোষ, পাশে দাঁড়িয়ে শুভেন্দু, দলীয় ঐক্য়ের বার্তা বিজেপির
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত সোমবার ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন অমিত শাহ। সেখান থেকে শাহ জানিয়েছেন, ভোটের আগে ১৫ দিন তিনি পশ্চিমবঙ্গেই থাকবেন৷ বঙ্গ জয়ের শর্টকাট দেখিয়ে শাহের মন্তব্য ছিল, ভবানীপুরে জিতলেই গোটা বাংলা জিতবে বিজেপি৷
খড়্গপুর: যেন গেরুয়া সমুদ্র। আর তাতে রাজহাঁসের মতো ভেসে ভেসে এগোচ্ছে দিলীপ ঘোষের প্রচার যান। তাতে মধ্য়মণি অবশ্য়ই দিলীপ ঘোষ। কিন্তু, ঠিক ডানদিকে যিনি দাঁড়িয়ে রইলেন, তাঁর উপস্থিতিই নজর কাড়ল এইদিন। শনিবার দিলীপ ঘোষের মনোনয়ন জমা দেওয়ার মিছিলে শামিল হলেন শুভেন্দু অধিকারী।সঙ্গী হলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও স্ত্রী রিঙ্কু মজুমদারও৷
advertisement
২০১৬ সালে এই খড়গপুর সদর কেন্দ্র থেকেই প্রথম বিজেপির বিধায়ক নির্বাচিত হন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের রামা প্রসাদ তিওয়ারিকে ২৭৩৬০ ভোটে হারিয়ে দেন তিনি। তবে ২০১৯-এ দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচনে এই কেন্দ্র হাতছাড়া হয় বিজেপির। যদিও একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি ফের জয়ী হয় এই কেন্দ্রে।
advertisement
advertisement
advertisement
advertisement
এদিনের মিছিল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, ‘‘...এবার বাংলার মানুষ এই (টিএমসি) সরকারকে সমূলে উৎখাত করার সংকল্প করেছে৷ এখানকার মানুষের উৎসাহ এটাই ইঙ্গিত দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেন এবং এবার মোদি সরকার গঠিত হবে। এটা শুধু বাংলাকে রক্ষা করার বিষয় নয়; এটা সমগ্র দেশকে রক্ষা করার বিষয়। বাংলায় যে অনুপ্রবেশকারীরা আসে, তারা শুধু আমাদের বাঙালি ভাইবোনদের অধিকারই কেড়ে নেয় না, দেশের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের সরকার ক্ষমতায় এলেই অনুপ্রবেশকারীদের থামানো হবে..."







