BJP West Bengal: বিজেপি ক্ষমতায় এলে লাভ জিহাদ এবং জমি জিহাদের বিরুদ্ধে ব্যবস্থা, রাজ্য সভাপতি শমীকের বড় দাবি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
BJP West Bengal: 'বিজেপি বাংলায় ক্ষমতায় এলে 'Love Jihad’ এবং ‘Land Jihad’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে', সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক।
কলকাতা: রাজ্য বিধানসভা নির্বাচন প্রসঙ্গে BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, “যদি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে আমরা ‘Love Jihad’ এবং ‘Land Jihad’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এতে আমাদের সাম্প্রদায়িকও বলা হতে পারে।
PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে শমীক ভট্টাচার্য জানান, এই মাসের নির্বাচনকে শুধু BJP আর শাসক TMC-র মধ্যে লড়াই নয়, বরং ‘বাঙালি হিন্দুদের অস্তিত্ব’ এবং ‘জাতীয়তাবাদী, যুক্তিবাদী মুসলিমদের’ অস্তিত্বের লড়াই।
আরও পড়ুন: মালদহ-কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম, পালানোর সময় বাগডোগরা থেকে গ্রেফতার!
শমীক তার দলের লড়াইকে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলী, পশ্চিমবঙ্গের সীমান্ত জেলার ‘পরিবর্তিত জনবিন্যাস’, SIR exercise এবং TMC-র ‘সংখ্যালঘু তোষণের’ বিরুদ্ধে লড়াই বলেও অভিহিত করেন।
advertisement
advertisement
শনিবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে মেদিনীপুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। নিজের মনোনয়নের পাশাপাশি খড়গপুর মহকুমার অন্যান্য প্রার্থীদের হয়েও এদিন ময়দানে নেমেছেন দিলীপ। এদিনের হেভিওয়েট মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তাও। তবে মনোনয়ন জমা দেওয়ার এই উৎসবের আবহেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সুর চড়ালেন মেদিনীপুরের এই দাপুটে নেতা।
advertisement
আরও পড়ুন: এসআইআর বিতর্কে স্বস্তির বার্তা! বাদ পড়া ভোটারদের নাম ফেরাতে বড় উদ্যোগ প্রশাসনের
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, কালিয়াচক, সুজাপুর বা মোথাবাড়ির মতো এলাকায় বছরের পর বছর ধরে ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বাংলায় ‘দেশবিরোধী’ শক্তির বাড়বাড়ন্ত হয়েছে এবং প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই প্রসঙ্গে তিনি সরাসরি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 04, 2026 2:50 PM IST









