advertisement

মুসলিম শিশু দত্তক নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ১৬ বার ছুরির আঘাত

Last Updated:

মর্মাহত এক ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ ৷ ঘটনার প্রচ্ছদে রয়েছে একটি মানবিকতার কাহিনি কিন্তু তা যে এমন ভয়াবহতার রূপ নেবে কেই বা তা জানত ?

#হায়দরাবাদ: মর্মাহত এক ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ ৷ ঘটনার প্রচ্ছদে রয়েছে একটি মানবিকতার কাহিনি কিন্তু তা যে এমন ভয়াবহতার রূপ নেবে কেই বা তা জানত ? এক মুসলিম শিশুকে দত্তক নেওয়ার অভিযোগে একজনকে ছুরি দিয়ে কোপানো হয়েছে ১৬ বার ৷
গুরুতর আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে ওসমানিয়া হাসপাতালে ৷ একে চমৎকার ছাড়া আর অন্য কিছু বলা যায় কি না তা জানা নেই ৷ গুরুতর জখম অবস্থায় পাপালা রবিকান্তকে ১ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ এখন তিনি আস্তে আস্তে সেরে উঠছেন ৷
২০০৭ সালে হায়দরাবাদের গোকুলচাট সেন্টারের কাছে বিস্ফোরণে শিশুটি তার বাবা-মাকে হারিয়েছিল ৷ পাপালা ও তাঁর স্ত্রী জয়শ্রী শিশুটিকে বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মত লালনপালন করেছিল ৷ সেই সময় থেকেই তাঁদেরকে হুমকি পাল্টা দেওয়া হয়েছে ৷ মুসলিম পরিবারের সন্তানকে দত্তক নেওয়ায় ঘরে বাইরে সমান তালে বিপদের সম্মুখীন হয়েছিলেন ওই তেলুগু দম্পতি ৷
advertisement
advertisement
সেদিনেই সেই ছোট্ট শিশু আজ অষ্টম শ্রেণির পড়ুয়া, সানিয়া ফাতেমা ৷ নতুন বাবা-মাকে পেয়ে নবজন্ম হয়েছে তাঁর ৷ সে খুব খুশি এবং ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চায় ৷ কেননা সমাজ সংস্কার না করলে ভাল বাল মানুষ হওয়া সম্ভব নয় ৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
মুসলিম শিশু দত্তক নেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ১৬ বার ছুরির আঘাত
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement