advertisement

Mamata Banerjee: এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে! গাজোলের সভা থেকে কাদের কটাক্ষ করলেন মমতা?

Last Updated:

Mamata Banerjee: 'এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে। কংগ্রেস, লজ্জা করে না?', নাম না করে এবার চাঁচাছোলা আক্রমণ করলেন মমতা। কটাক্ষ করেন মিম-সহ বিজেপিকেও।

মমতা বন্দ্যোপাধ্য়ায়
মমতা বন্দ্যোপাধ্য়ায়
গাজোল: গাজলের সভায় নাম না করে কংগ্রেস, বিজেপি এবং এআইমিমকে এক হাত নিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “এসআইআরের সময় ঘোড়ার ডিমগুলো কোথায় ছিল? যখন মানুষের নাম কাটছিল এসআইআরে, তখন কোথায় ছিল হায়দরাবাদের এই নেতারা? এসআইআরে মৃতদের আত্মা শান্তি পাবে যদি তৃণমূলকে ভোট দেন। এসআইআর বিজেপির একটি প্ল্যান”!
সেই সঙ্গে মালদহের গাজোলের সভা থেকে কংগ্রেসকে আক্রমণ করে বলেন, “এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে। কংগ্রেস! লজ্জা করে না? যখন এসআইআরের বিরুদ্ধে লড়েছিলাম, দিল্লি যেতে বলেছিলাম, যায়নি”।
advertisement
পাশাপাশি বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, “শেষ ভোট না পড়া পর্যন্ত বুথে পাহারা দেবেন। জিতব আমরাই। তৃণমূল না থাকলে বাংলায় শান্তি থাকবে না। মাছ থাকবে না। মাংস থাকবে না। বাংলা থেকে ওদের বিদায় দিয়ে দিল্লি যাব। আমি শুনেছি, বাইরের রাজ্য থেকে বাসে-ট্রেনে করে লোক ঢোকানো হচ্ছে। নাকা চেকিং কী হচ্ছে জানি না। বিজেপি করলে ছেড়েও দিচ্ছে”।
advertisement
ওয়াকফ প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, “ওয়াকফ নিয়ে কেউ কেউ ভুল বোঝাচ্ছে। আমরাই ফাইট করেছিলাম। এখন ওটা ইমামদের হাতে। আমরা বিজেপির হাতে ছাড়িনি। কিন্তু এই মোটাভাই পারে না এমন কাজ নেই। ও ধ্বংস করতে জানে। ভীষণ হিংসুটে লোক, ও পারে না এমন কাজ নেই। তবে যতই চেষ্টা করো, জিতবে না ভাই”।
advertisement
শেষে গাজোলের মানুষদের কাছে আবেদন করে বলেন, “লোকসভাটা বিজেপিকে দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন। বিধানসভাটা আমাদের দিন, এই আবেদন থাকবে আমার”।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: এখন তরমুজ-খোরমুজ আবার এক হয়ে গিয়েছে! গাজোলের সভা থেকে কাদের কটাক্ষ করলেন মমতা?
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement