advertisement

'আপনারা কি জানেন বিজেপির আসল ‘ডাবল ইঞ্জিন’ কী...? বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Abhishek Banerjee: বিজেপিকে 'ডাবল ইঞ্জিন' প্রশ্নে তুমুল আক্রমণ অভিষেকের। বাতলে দিলেন 'আসল' ডাবল ইঞ্জিন কোনটা? তুললেন বিস্ফোরক অভিযোগ।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
কলকাতা: বিজেপিকে এবার ডাবল ইঞ্জিন সরকার ইস্যুতে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের কথায়, “এই ‘ডাবল ইঞ্জিন’, সেই ‘ডাবল ইঞ্জিন’— আপনারা কি জানেন বিজেপির আসল ‘ডাবল ইঞ্জিন’ কী? এর একটি ইঞ্জিন চলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর অপব্যবহারের মাধ্যমে; নির্বাচন কমিশনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে অস্থিতিশীল করতে সৎ আধিকারিকদের বদলি করা এবং ভোটার তালিকা কারচুপির উদ্দেশ্যে বেআইনিভাবে বহিরাগতদের আমদানি করার উপর ভিত্তি করে।”
একইসঙ্গে অভিষেকের তীব্র নিশানা, “আর বিজেপির দ্বিতীয় ইঞ্জিনটি চলে AIMIM, ISF এবং AJUP-এর মতো স্থানীয় দালালদের কাজে লাগিয়ে—যাদের উদ্দেশ্য হল সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়া, অশান্তি সৃষ্টি করা, ভোট ভাগ করে দেওয়া এবং শেষমেশ বিজেপির হাতেই সুবিধা তুলে দেওয়া। কিন্তু বাংলার মানুষ এই নোংরা খেলাটিকে পুরোপুরি ধরে ফেলেছে।”
advertisement
advertisement
এর আগে সম্প্রতি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোটার তালিকা নিয়ে ‘নোংরা খেলা’-য় এখন সিদ্ধহস্ত বিজেপি, এবং দিল্লি ও মহারাষ্ট্রে সেই প্রক্রিয়ার মহড়া চালানোর পর এবার বাংলায় ‘আসল ম্যাচ’ খেলছে তারা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটার তালিকা নিয়ে কারচুপির নোংরা খেলায় বিজেপি এখন সিদ্ধহস্ত। দিল্লি এবং মহারাষ্ট্রে তারা এর মহড়া সেরে নিয়েছে। আর এখন বাংলায় তারা খেলছে আসল ম্যাচ।” তাঁর দাবি, মহারাষ্ট্রে গত পাঁচ বছরে যেখানে প্রায় ৪৩ লক্ষের কিছু বেশি ভোটার যুক্ত হয়েছিলেন, সেখানে মাত্র পাঁচ মাসের ব্যবধানে আরও ৪০ লক্ষের বেশি ভোটার যুক্ত হয়েছেন। একইভাবে দিল্লিতেও চার বছরে যুক্ত হওয়া ভোটারের সংখ্যার প্রায় সমান ভোটার মাত্র সাত মাসেই তালিকাভুক্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আপনারা কি জানেন বিজেপির আসল ‘ডাবল ইঞ্জিন’ কী...? বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement