advertisement

Ustad Rashid Khan Health Update: মারাত্মক 'সঙ্কটজনক' অবস্থা রশিদ খানের, তড়িঘড়ি দেওয়া হল ভেন্টিলেশনে! রয়েছেন অক্সিজেন সাপোর্টে

Last Updated:

Ustad Rashid Khan Health Update: আচমকাই শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খানের৷ পরিস্থিতি বেগতিক দেখেই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে৷ আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে৷

বছর শেষেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান৷ আচমকাই শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে শিল্পীর৷ পরিস্থিতি বেগতিক দেখেই তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে৷ আপাতত অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে৷
বিনোদন জগতের সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ বছর শেষে কিছুটা আশার আলো দেখেছিলেন চিকিৎসকেরা৷ তবে মঙ্গলবার সকালে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ চিকিৎসকেরা জানিয়েছিলেন তিনি সাড়া দিচ্ছিলেন৷ তাঁকে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে৷
advertisement
advertisement
গত কয়েক বছর ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন রশিদ খান৷ চিকিৎসাতে বেশ সাড়াও দিচ্ছিলেন৷ এর মধ্যে আচমকাই স্টোকে আক্রান্ত হন সঙ্গীত শিল্পী৷ তারপরই আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়৷ হঠাৎ করেই মস্তিষ্কে আক্রান্ত হওয়ার পর দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শিল্পীকে৷ প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে৷
advertisement
চিকিৎসকেরা সকলেই ভেবেছিলেন তিনি সঙ্কট কাটিয়ে উঠতে পারবেন৷ তবে ফের স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে গায়ককে৷ স্নায়ু বিভাগের চিকিৎসকেরা তাঁকে দেখছেন৷ এছাড়াও মেডিসিন এবং ক্যানসারের চিকিৎসকদের গোটা টিম তাকে দেখাশোনা করছে৷ শিল্পীর শারীরিক জটিলতার খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷ সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ustad Rashid Khan Health Update: মারাত্মক 'সঙ্কটজনক' অবস্থা রশিদ খানের, তড়িঘড়ি দেওয়া হল ভেন্টিলেশনে! রয়েছেন অক্সিজেন সাপোর্টে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement