advertisement

Alipurduar News: বসন্ত উৎসবের আগে জমজমাট আলিপুরদুয়ার! এক ছাদের তলাতেই মিলছে সব, কী নেই প্রদর্শনীতে, মৌমাছির মতো ভিড় করছেন মহিলারা

Last Updated:

Alipurduar News: বসন্ত উৎসবের আগে আলিপুরদুয়ারে জমজমাট আয়োজন। মহিলাদের জন্য বিশেষ প্রদর্শনী। ঘর সাজানোর আকর্ষণীয় জিনিস থেকে শুরু করে মেয়েদের গয়না, শাড়ি, সালোয়ার, কুর্তি সবই মিলছে এক ছাদের তলায়।

+
দোলের

দোলের আগে প্রদর্শনী

আলিপুরদুয়ার, অনন্যা দে: বসন্ত উৎসবের আগে ঘর ও নিজেকে সাজাতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আলিপুরদুয়ার শহরে শুরু হয়েছে মহিলাদের বিশেষ প্রদর্শনী। যেখানে এক ছাদের তলায় মিলছে নানান রকম সামগ্রী।
ঘর সাজানোর আকর্ষণীয় জিনিস থেকে শুরু করে মেয়েদের গয়না, শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি সবই পাওয়া যাচ্ছে এই প্রদর্শনীতে। বসন্তের আবহে পলাশের রঙে রঙিন পোশাক ও গয়নার সম্ভার নজর কাড়ছে ক্রেতাদের। ইতিমধ্যেই শহরের বহু মহিলা ভিড় জমিয়েছেন এই প্রদর্শনীতে। বসন্ত উৎসবের আগে এমন প্রদর্শনী দেখে খুশি আলিপুরদুয়ারবাসী।
আরও পড়ুনঃ মতুয়া আদর্শই ধ্যানজ্ঞান, আজীবন সাধনার স্বীকৃতি! বঙ্গভূষণে সম্মানিত বাগদার মৃণাল কান্তি, সম্মান পেয়ে কী বললেন মাতুয়া নেতা?
দোলের আগে প্রয়োজনীয় জিনিস কিনতে তাঁদের আর ঘুরতে হবে না দোকানে দোকানে। বসন্ত উৎসব বর্তমানে প্রায় সব স্থানেই পালিত হয়। উৎসবের সঙ্গে মানানই পোশাক, শাড়ি, গয়না ট্রেন্ডে পরিণত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্রিটিশ আমলের জেলখানা এখন সংগ্রহশালা! বালুরঘাটে মাত্র ৫ টাকায় প্রত্নতাত্ত্বিক দর্শন, পয়সা উসুল অভিজ্ঞতা
আয়োজক অনুজা সরকার জানান, “প্রতি উৎসবের আগেই আমরা এই ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকি। চেষ্টা করি যাতে এক ছাদের তলায় সব ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এতে ক্রেতাদের সুবিধা হয় এবং স্থানীয় ব্যবসায়ীরাও উপকৃত হন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রদর্শনীতে রয়েছে হাতে তৈরি গয়না, ট্রেন্ডি শাড়ির সংগ্রহ, উৎসব উপযোগী পোশাক এবং ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী। তুলনামূলক সাশ্রয়ী মূল্যে পছন্দের জিনিস কিনতে পেরে খুশি ক্রেতারা।বসন্ত উৎসবের আগে এমন আয়োজন শহরবাসীর মধ্যে উৎসাহ বাড়িয়েছে। আয়োজকদের আশা, আগামী কয়েকদিনে আরও বেশি সংখ্যক মানুষ এই এক্সিবিশনে ভিড় জমাবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বসন্ত উৎসবের আগে জমজমাট আলিপুরদুয়ার! এক ছাদের তলাতেই মিলছে সব, কী নেই প্রদর্শনীতে, মৌমাছির মতো ভিড় করছেন মহিলারা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২৩ – ২৯ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement