advertisement

ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জেরা, ইডি দফতরে তলব মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারীর

Last Updated:

ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে উঠে এলেন বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। চলতি সপ্তাহেই হাজিরার জন্য তাঁকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিভাস অধিকারী
বিভাস অধিকারী
কলকাতাঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী। চলতি সপ্তাহেই তাঁকে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
জানা গিয়েছে, মাসখানেক আগে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন বিভাস। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এর আগেও তাঁর বীরভূমের নলহাটির বাড়ি এবং কলকাতার বাসভবনে তল্লাশি চালিয়েছিল ইডি ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)।
আরও পড়ুনঃ মঙ্গল গ্রহের গোচর একটি বিরল কাকতালীয় ঘটনা তৈরি করেছে; এই রাশির জাতক জাতিকারা উজ্জ্বল ভাগ্যের দেখা পাবেন
তদন্তকারী সংস্থার দাবি, উত্তরবঙ্গ-সহ একাধিক জেলায় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগে বিভাসের যোগ থাকতে পারে। ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও অভিযোগ। পাশাপাশি বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রত মন্ডল-এর সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল বলে সূত্রের খবর।
advertisement
advertisement
সূত্রের খবর, গত বছর প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল। একাধিকবার নোটিস পাঠানো হলেও আগে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে, ইডির ডাকে সাড়া দিয়ে নিজাম প্যালেসে হাজির হন বিভাস। একদা তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বিভাস নলহাটি-২ ব্লকের তৃণমূলের সভাপতি ছিলেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতার হওয়ার পরই তৃণমূল ছেড়ে দেন বিভাস। তার পর ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল তৈরি করেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ED on TET: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের জেরা, ইডি দফতরে তলব মানিক ঘনিষ্ঠ বিভাস অধিকারীর
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement