advertisement

Most Listened Indian singer: অলকা-অরিজিতেই বিশ্বজয়! ১ বছরে সবথেকে বেশি বার শোনা হল এই ভারতীয়র গান, রইল তালিকা

Last Updated:

Most Listened Indian singer: সেরা দশের তালিকায় ভারতীয় আরও গায়ক-গায়িকার নাম রয়েছে। যেমন অরিজিৎ সিং, কুমার শানু, উদিত নারায়ণের নামও রয়েছে ওই তালিকায়। অলকার পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্যাড বানি ওরফে পুয়েরটো রিকান র‍্যাপার।

অলকা-অরিজিৎ
অলকা-অরিজিৎ
মুম্বই: ১৪.৮ বিলিয়ন! ঠিক এতবারই ইউটিউবে তাঁর গান শোনা হয়েছে গত বছরে। সারা বিশ্বে সবথেকে বেশিবার তাঁর গানই শোনা হয়েছে। আর তিনি আমাদেরই দেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী। মূলত বলিউডের গানে প্লেব্যাক করতে শোনা গিয়েছে তাঁকে। ‘লিবার্টি গেমস’ ইউটিউব স্ট্রিমিংয়ের হিসেব করে বিশ্লেষণ করেছে। সদ্যই প্রকাশ পেয়েছে তথ্য এবং তালিকা। যেখানে সারা বিশ্বের নিরিখে সেই সব শিল্পীদের নাম প্রকাশ পেয়েছে, যাঁদের গান সবথেকে বেশি বার শোনা হয়েছে ইউটিউবে।
সেই তালিকায় সকলের উপরে নাম রয়েছে অলকা ইয়াগনিকের। যিনি এত দশক ধরে মানুষের মন জয় করে আসছেন গান গেয়ে। আজও সেই গায়িকার গান শুনে শুনে সময় কাটিয়েছে মানুষ। তার প্রমাণ হাতের সামনেই। প্রত্যেকটি দেশ ধরে ধরে এই তালিকা বানানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, ভারতীয়দের আধিপত্য এই তালিকায় সবথেকে বেশি। গোটা পৃথিবীতে এত শত সঙ্গীতশিল্পী রয়েছেন, তাঁদের সবাইকে ছাপিয়ে গিয়েছেন ভারতের এই গায়িকা।
advertisement
অলকা, অরিজিৎ এবং উদিত অলকা, অরিজিৎ এবং উদিত
advertisement
তবে সেরা দশের তালিকায় ভারতীয় আরও গায়ক-গায়িকার নাম রয়েছে। যেমন অরিজিৎ সিং, কুমার শানু, উদিত নারায়ণের নামও রয়েছে ওই তালিকায়। অলকার পরেই দ্বিতীয় স্থান অধিকার করেছেন ব্যাড বানি ওরফে পুয়েরটো রিকান র‍্যাপার। তৃতীয় স্থান নিয়েছেন আরও এক ভারতীয়, উদিত নারায়ণ। তাঁর গান শোনা হয়েছে ১০.৬ বিলিয়ন বার। চার নম্বরেই রয়েছেন অরিজিৎ সিং, গত ১২ মাসে যাঁর গান শোনা হয়েছে ১০.২ বিলিয়ন বার।
advertisement
এর মধ্যে আরও একটি তালিকায় তৈরি হয়েছে। যেখানে ছবিগুলির নাম রাখা হয়েছে, যেগুলির গান সবথেকে বেশি শোনা হয়েছে গত এক বছরে। তারও প্রথম স্থান অধিকার করেছে ভারতীয় ছবি। দক্ষিণী ছবি ‘পুষ্পা’র ৩টি গান শোনা হয়েছে মোট ৩.১ বিলিয়ন বার।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Most Listened Indian singer: অলকা-অরিজিতেই বিশ্বজয়! ১ বছরে সবথেকে বেশি বার শোনা হল এই ভারতীয়র গান, রইল তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement