advertisement

Sreemoyee Jumbo aka Rohit Samanta: 'শ্রীময়ী'র বড় ছেলে জাম্বোকে মনে আছে তো? অভিনয় ছেড়ে কোন পেশায় যোগ দিলেন রোহিত?

Last Updated:

মনে আছে সেই জাম্বোকে? 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করার পর বেশ খ্যাতি অর্জন করেছিলেন রোহিত। এর আগে অবশ্য নায়কের ভূমিকায় বাসবদত্তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল 'বয়েই গেল' ধারাবাহিকে।

#কলকাতা: মা নয়, বাবা এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা। মাঝে মধ্যেই মা, ভাই এবং নিজের স্ত্রী সঙ্গে ঝগড়া লাগত। মনে আছে সেই জাম্বোকে? 'শ্রীময়ী' ধারাবাহিকে অভিনয় করার পর বেশ খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা রোহিত সামন্ত। এর আগে অবশ্য নায়কের ভূমিকায় বাসবদত্তা চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছিল 'বয়েই গেল' ধারাবাহিকে।
সেই জাম্বো ওরফে রোহিত এখন কিসে মন দিয়েছেন জানেন? ভ্রমণের নেশা, ছবি তোলা ছাড়াও তিনি এই মুহূর্তে এক জন সফল প্রযোজক।
advertisement
advertisement
'মিসিং স্ক্রু' নামে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন তিনি। সংস্থা নতুন নয়, কিন্তু এখন সে দিকেই ব্যস্ত রয়েছেন সকলের (অ)প্রিয় জাম্বো। 'ইন্দু' ওয়েব সিরিজ, 'মৌচাক' ওয়েব সিরিজ, একের পর এক জনপ্রিয় কাজ প্রযোজনা করছেন রোহিত। তালিকায় আছে 'গোরা' এবং 'মোহমায়া'ও। এই কাজে সাহানার সঙ্গী সাহানা দত্ত।
advertisement
ওয়েব সিরিজ ছাড়াও ধারাবাহিকের প্রযোজনাও করছেন রোহিত। কণীনিকা বন্দ্যোপাধ্যায়ের 'আয় তবে সহচরী'র প্রযোজক এই 'মিসিং স্ক্রু'। আপাতত অভিনয়ের দিকে ফের পা বাড়়াবেন না বলেই জানা যায়। নানা জায়গায় তাঁর সফর চলবে, চলবে ছবি তোলাও। আর প্রযোজনা।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sreemoyee Jumbo aka Rohit Samanta: 'শ্রীময়ী'র বড় ছেলে জাম্বোকে মনে আছে তো? অভিনয় ছেড়ে কোন পেশায় যোগ দিলেন রোহিত?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement