পাশে মা অমৃতা, দিদার কোলে ছোট্ট সারা, মাদার্স ডে-তে ছবি পোস্ট সারা আলি খানের
- Published by:Akash Misra
- news18 bangla
Last Updated:
সারা এখন বলিউডের নতুন তারকা ৷ একের পর এক ছবি বক্স অফিসে হিট ৷
#মুম্বই: অনেক ছোটবেলাতেই মা অমৃতা সিং ও বাবা সইফ আলি খানের বিবাহবিচ্ছেদ দেখতে হয়েছিল সারা আলি খানকে ৷ চোখের ওপরই দেখেছেন সাংসারিক অশান্তি ৷ অমৃতা-সইফের দাম্পত্য কলোহ তো এক সময় বলিউডের হিট গুঞ্জন ছিল ৷ সেই গুঞ্জনের মধ্যেই বড় হয়েছেন সারা ৷ তবে একেবারেই মায়ের ঘরে ৷
সেই দিনগুলো এখন অতীত ৷ সারা এখন বলিউডের নতুন তারকা ৷ একের পর এক ছবি বক্স অফিসে হিট ৷ এমনকী, সারার ভাই অর্থাৎ সইফ আলি খানের ছেলে ইব্রাহিমও বেশ বড় হয়েছেন ৷ তিনিও বলিউডে আসতে একেবারেই তৈরি ৷ পুরোটাই ক্রেডিট মা অমৃতা সিংয়ের ৷ আর তাই তো মাদার্স ডে, মাকে ধন্যবাদ জানাতে এক অভিনব পোস্ট করলেন সারা আলি খান ৷
advertisement
সারা আলি খান এক দারুণ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ যেখানে দেখা গিয়েছে, পাশে মা অমৃতা, দিদার কোলে ছোট্ট সারা ৷
advertisement
সারা লিখলেন, ‘আমার মাকে আমার জন্য নিয়ে আসায় ধন্যবাদ দিদা ....’
View this post on InstagramMeri Maa ki Maa 💁🏻♀️🤰🤱🏻🙇🏻♀️ Thank you for creating Mommy 💝🙏🏻👩👧👧🐣🐥🐤 #HappyMothersDay
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 9:56 AM IST











